মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
জবি প্রতিনিধি
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১২:০৫ এএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৭:২০ এএম
অনলাইন সংস্করণ

টানা ৮ ঘণ্টা অবরুদ্ধ জবির ভিসি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর, রেজিস্ট্রারসহ প্রশাসনিক ভবনের কর্মকর্তাদের অবরুদ্ধ করেছেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর, রেজিস্ট্রারসহ প্রশাসনিক ভবনের কর্মকর্তাদের অবরুদ্ধ করেছেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

দুই দফা দাবিতে টানা ৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর ও রেজিস্ট্রারসহ প্রশাসনিক ভবনের কর্মকর্তারা। শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

রোববার (২৪ আগস্ট) বিকেল ৩টা থেকে দুই দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবন ‘নো ওয়ার্ক’ কর্মসূচির আওতায় তালা ঝুলিয়ে দেন। এ সময় ভেতরে ও বাইরে বিভিন্ন রুটিন কাজে নিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত (রাত সাড়ে ১১টা) প্রশাসনিক ভবন অবরুদ্ধ রয়েছে। উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র কল্যাণ পরিচালকসহ শিক্ষক কর্মকর্তারা অবরুদ্ধ আছেন।

শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। আগামী ২৬ আগস্ট অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় নির্বাচন কমিশন গঠন, ১০ কর্মদিবসের মধ্যে প্রবিধি আইন আকারে অনুমোদন এবং সিন্ডিকেট সভার দিনেই তপশিল ঘোষণা করতে হবে। এ ছাড়াও অক্টোবরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান তারা। একই সঙ্গে দ্রুত সময়ে সম্পূরক শিক্ষাবৃত্তির চূড়ান্ত বাস্তবায়নের দাবি জানান তারা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বলেন, আমরা শিক্ষার্থীদের সব দাবির সঙ্গে একমত। তাদের দাবি যৌক্তিক। জকসুর নীতিমালা সংশোধন করা হয়েছে, তবে এখনো হাতে পাইনি। আশা করছি শিগগির হাতে পাব। অধ্যাদেশ না পাওয়া পর্যন্ত নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারব না। আর ১০ কার্যদিবসের মধ্যে বিধি প্রণয়ন করে বাস্তবায়ন করা আমার এখতিয়ারে না। সুতরাং এই দাবির লিখিত আমি দিতে পারি না। শিক্ষার্থীদের এটা বুঝতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১০

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১১

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১২

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৩

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৪

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৫

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৬

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৭

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৮

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৯

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

২০
X