স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০১:২৮ এএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৭:৩৪ এএম
অনলাইন সংস্করণ

সিপিএলে ইতিহাস গড়ে ফ্যালকনসকে জেতালেন সাকিব

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

সিপিএলে সাকিব আবারও প্রমাণ করলেন কেন তিনি টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার। সাকিব আল হাসানের রেকর্ডবুক লেখা বোলিং ও ঝোড়ো ব্যাটিংয়ে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসকে ৭ উইকেটে হারিয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস।

প্রথমবারের মতো কোনো বাঁহাতি বোলার এবং মোটের ওপর মাত্র পঞ্চম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০০ উইকেট স্পর্শ করলেন সাকিব। ইনিংসের ১৫তম ওভারে পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে ফিরিয়ে পৌঁছে যান মাইলফলকে। পরে ১৭তম ওভারে ফিরিয়ে দেন কাইল মেয়ার্স ও নাভিন বিদাইসিকে। দুই ওভার বল করে মাত্র ১১ রান খরচায় ৩ উইকেট তুলে নেন তিনি।

নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৩ রান তোলে প্যাট্রিয়টস। সাকিবের সঙ্গে উইকেট ভাগ করে নেন জেডন সিলস, সালমান ইরশাদ ও শামার স্প্রিঙ্গার।

জবাবে ব্যাট হাতে নেমে জয় নিশ্চিত করেন ফ্যালকনস ব্যাটাররা। কারিমা গোর খেলেন ৫২ রানের শান্ত ইনিংস, আর সাকিব ১৮ বলে ২৫ রান করে দলের রানের গতি বাড়ান। তার ইনিংসে ছিল এক চার ও দুই ছক্কার মার।

১৯.৪ ওভারেই ১৩৭ রান তুলে ৭ উইকেট হাতে রেখে জয় পায় ফ্যালকনস। ওপেনার জুয়েল অ্যান্ড্রু (২৮) ও রহকিম কর্নওয়াল (১৬) দলের জন্য কার্যকর অবদান রাখেন।

ব্যাট হাতে ৭ হাজারের বেশি রান ও বল হাতে ৫০০ উইকেট—ক্রিকেট ইতিহাসে এই কীর্তি একমাত্র সাকিব আল হাসানের। সিপিএলের এই ম্যাচ প্রমাণ করল, বয়স বাড়লেও তিনি এখনো বিশ্ব ক্রিকেটে ম্যাচ ঘোরানোর অন্যতম ভরসার নাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

৭৩ ভোট পেয়ে পরিচালক পদে জয়ী তামিম ইকবাল

বিএমডিএর ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত

বিশ্বকাপে ব্রাজিলের তুরুপের তাস হতে পারেন এন্দ্রিক

মোজতবা খামেনির জন্য ‘বিশেষ চিঠি’ নিয়ে ইরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

যে কারণে চুক্তির দ্বারপ্রান্তে গিয়েও বারবার ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইরান

কমলো জেট ফুয়েলের দাম

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

১০

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

১১

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

১২

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

১৩

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

১৪

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

১৫

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

১৬

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

১৭

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১৮

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

১৯

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

২০
X