বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

থাইল্যান্ডের ক্লাবে আবার ভাইরাল ‘কাঁচা বাদাম গার্ল’ অঞ্জলি

অঞ্জলি আরোরা। ছবি : সংগৃহীত
অঞ্জলি আরোরা। ছবি : সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় একসময় ঝড় তুলেছিলেন তিনি। ভুবন বাদ্যকারের জনপ্রিয় গান ‘কাঁচা বাদাম’-এ নেচে রাতারাতি খ্যাতি পান অঞ্জলি আরোরা। এরপর রিমিক্স গান ‘সাইঁয়া দিল মে আনা রে’ কিংবা রিয়েলিটি শো ‘লক আপ’-এ অংশ নিয়ে তিনি আরও আলোচনায় আসেন। মাঝখানে বিতর্কিত এমএমএস-কাণ্ড নিয়েও শিরোনামে ছিলেন এই তরুণী। তবে বেশ কিছুদিন ধরেই যেন আড়ালে চলে গিয়েছিলেন অঞ্জলি।

তবে সম্প্রতি আবারও আলোচনায় ফিরেছেন তিনি। থাইল্যান্ডের পর্যটনকেন্দ্র পাতায়ার এক ক্লাব থেকে তার একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে বলিউডের জনপ্রিয় গান ‘ও সাকি সাকি’-তে নাচতে দেখা যায় তাকে। ক্লাবের ঝলমলে আলোয় অঞ্জলির সঙ্গে আরও কয়েকজন ব্যাকগ্রাউন্ড ডান্সারও ছিলেন।

ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বলছেন, অঞ্জলির এ নাচ মানেই আগের মতোই বিনোদন ও গ্ল্যামার। আবার কেউ কেউ সমালোচনা করে প্রশ্ন তুলেছেন- এখন কি তবে ক্লাব পারফর্মার হিসেবেই ক্যারিয়ার গড়ছেন তিনি? যদিও বিষয়টি নিয়ে মুখ খোলেননি অঞ্জলি নিজে।

উল্লেখযোগ্য বিষয় হলো, এই পারফরম্যান্সের বিনিময়ে তিনি নাকি মোটা অঙ্কের অর্থ পাচ্ছেন- এমন খবরও ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।

অঞ্জলির কেরিয়ার শুরু হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ কিছু রিল ভিডিও বানিয়ে। তারপরেই হঠাৎ ভাইরাল হয়ে তিনি পৌঁছে যান কোটি মানুষের নজরে। তবে খ্যাতির সঙ্গে সমালোচনা আর বিতর্কও পিছু ছাড়েনি। ‘কাঁচা বাদাম গার্ল’-এর নতুন এই রূপ তাই আবারও আলোচনার জন্ম দিয়েছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হামলার ৬ ঘণ্টার মধ্যেই ইরানের গুরুত্বপূর্ণ টানেল চালু

মেসির নতুন জুতায় লুকিয়ে আছে ২০ বছরের বিশ্বকাপের ইতিহাস

যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিত করল ইরান

পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, যুক্ত হচ্ছে ৩ জুলাই শহীদের ছবি

বিশ্ব চ্যাম্পিয়ন হলে যে বড় ঘোষণা দিতে পারে আর্জেন্টিনা

‘জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে না পারলে তা বিপজ্জনক হবে’

প্লেনে আসা ফলের ক্যারেটে মিলল ১৬ কেজি স্বর্ণ 

জনগণের করের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় নিশ্চিত করছে সরকার : আইনমন্ত্রী

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার ‘স্পেশাল’ জার্সি

মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প

১০

কুয়াকাটা সৈকতের বালুচরে ভেসে এলো বিরল সামুদ্রিক ‘ফাইলফিশ’

১১

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়ব হাসানের সহকারী

১২

স্পেন ভক্তদের ভূরিভোজ, আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের নিমন্ত্রণ

১৩

বিয়ের নথিতে অসঙ্গতি, তদন্ত শুরুর আগেই মেহেরপুর ছাড়লেন চীনা নাগরিক

১৪

জুলাই গণঅভ্যুত্থান নতুন আশা জাগিয়েছে: বরকতউল্লাহ বুলু

১৫

যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো রুবিও

১৬

ববিতে শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ১৫

১৭

বিশ্বকাপ ফাইনাল নিয়ে ‘জ্যোতিষী’ শান্তর ভবিষ্যদ্বাণী

১৮

কুমিল্লায় হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শনে ড. মিজানুর রহমান আজহারি

১৯

বিসিবির ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব হলেন দেলোয়ার হোসেন

২০
X