কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ১১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

কনে দেখতে যাওয়ার পথে নৌকাডুবি : নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

সুনামগঞ্জের ধর্মপাশায় নৌকা ডুবে নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৪ আগস্ট) ধারাম হাওর থেকে শামসুদ্দিন (৬০) ও নুসরাতের (৭) মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত শামসুদ্দিন উপজেলার সদর ইউনিয়নের কেশবপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে। নিহত শিশু নুসরাত কান্দাপাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে।

এর আগে শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কান্দাপাড়া থেকে জয়শ্রী ইউনিয়নের মহেশপুরে কনে দেখতে যাচ্ছিলেন ৭ জন। যাত্রাপথে ধারাম হাওরে পৌঁছালে হঠাৎ ঝড়ো হাওয়ার কবলে পড়ে তাদের ইঞ্জিনচালিত নৌকাটি ডুবে যায়। এ সময় স্থানীয়দের সহায়তায় চালকসহ ৫ জনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ হন শামসুদ্দিন ও নুসরাত।

ঘটনার পরপরই স্থানীয় লোকজন এবং পরে বিকেলে ময়মনসিংহ থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। তবে শনিবার সন্ধ্যা পর্যন্ত তাদের খোঁজ মেলেনি। রোববার সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু করে ডুবুরি দল, যা শেষ পর্যন্ত সফল হয়।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রোববার হাওরের দুটি পৃথক স্থান থেকে নিখোঁজ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে পিটিশন নিয়ে এবার মুখ খুললেন গোল্ডেন বল জয়ী পেদ্রো

থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সম্ভাবনা

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা

প্রধানমন্ত্রীর পক্ষে ‘ফার্স্ট এইড বক্স’ উপহার পেলেন সিএনজি চালানো সেই ছাত্রদল নেতা

বাব আল-মান্দেব প্রণালি নিয়ে হুতিদের নতুন ঘোষণা  

মেয়েটি নিজেই গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল: জামায়াত এমপি 

চট্টগ্রামে উল্টো রথযাত্রায় মানুষের ঢল

রোববার বঙ্গভবন ছাড়বেন সাহাবুদ্দিন

এক মেয়াদে তিন সরকারপ্রধান, আরও যে নতুন রেকর্ড সাহাবুদ্দিনের

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান থেকে বেসামরিকদের দূরে থাকার আহ্বান ইরানের

১০

৭৭ কোটি টাকার ক্ষতি / চট্টগ্রামে বন্যায় ১ লাখ ৬১ হাজার পশু ও হাঁস-মুরগির মৃত্যু

১১

পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

১২

শুক্রবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি জর্ডানের

১৩

রবীন্দ্রনাথ-ওকাম্পো স্মরণে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

১৪

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

১৫

ব্লিচার রিপোর্টের প্রতিবেদন / বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশ ঘোষণা, রোনালদোসহ জায়গা পেলেন যারা

১৬

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

১৭

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

১৮

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

১৯

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

২০
X