চবি প্রতিনিধি
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

চাকসুতে সমকামিতা সমর্থক ও মাদকাসক্তদের প্রার্থিতা বাতিলের দাবি

চবি প্রশাসনকে স্মারকলিপি দেন চবিয়ান দ্বীনি পরিবারের নেতারা। ছবি : কালবেলা 
চবি প্রশাসনকে স্মারকলিপি দেন চবিয়ান দ্বীনি পরিবারের নেতারা। ছবি : কালবেলা 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে সমকামিতা সমর্থক ও মাদকাসক্তদের প্রার্থিতা বাতিলসহ ৪ দফা দাবিতে প্রশাসনকে স্মারকলিপি দিয়েছে চবিয়ান দ্বীনি পরিবার।

রোববার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন বরাবর এ স্মারকলিপি দেন সংগঠনের নেতারা।

স্মারকলিপিতে উল্লিখিত ৪টি দাবি হলো, চাকসু এবং হল সংসদে দাঁড়ানোর আগে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হবে, এলজিবিটিকিউ সমর্থন করে এমন কোনো সংগঠনের সদস্যকে প্রার্থিতা করতে দেওয়া যাবে না, পাহাড়িদের আদিবাসী হিসেবে সম্বোধন করে দেশের নিরাপত্তা হুমকিতে ফেলা কোনো সংগঠনের সদস্যকে প্রার্থিতা করতে দেওয়া যাবে না এবং চাকসু ও হল সংসদে ধর্মবিষয়ক সম্পাদক যুক্ত করতে হবে।

চবিয়ান দ্বীনি পরিবারের মুখপাত্র ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সৈয়ব আহমেদ সিয়াম বলেন, ‘সম্প্রতি কিছু সংগঠন এলজিবিটিকিউ তথা সমকামিতা ও ট্রান্সজেন্ডার মতবাদের পক্ষে অবস্থান নিয়েছে। এ ধরনের মূল্যবোধ বিরোধী কোনো সংগঠনের সদস্যকে ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীতা করতে দেওয়া যাবে না। কোনো মাদকাসক্তকেও প্রার্থীতা করতে দেওয়া যাবে না। চাকসু ও হল সংসদে ধর্ম বিষয়ক সম্পাদক পদটি যুক্ত করতে হবে।’

চবিয়ান দ্বীনি পরিবারের জিম্মাদার এবং আরবি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ বলেন, আমরা সকলেই বাংলাদেশি। বাঙালি-পাহাড়ি সবার ন্যায্য অধিকারে আমরা বিশ্বাসী। পাহাড়ি কোনো জনগোষ্ঠীর প্রতি বৈষম্যমূলক বা নিপীড়নমূলক আচরণে আমরা বিশ্বাসী নয়। কিন্তু, একদল অ্যাক্টিভিস্ট পাহাড়ি অবাঙালি জনগোষ্ঠীকে আদিবাসী হিসেবে সম্বোধন করে দেশের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। এ ধরনের বিচ্ছিন্নতাবাদী কোনো সংগঠনের সদস্যকে চাকসুতে প্রার্থীতা করতে দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ২০২২ সালের ১৯ জুলাই এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশে ‘আদিবাসী’ শব্দটি ব্যবহার না করার বিষয়ে সাংবিধানিক বাধ্যবাধকতা মেনে চলার নির্দেশনা দেয়। ২০১৯ সালের এক প্রজ্ঞাপনেও ‘আদিবাসী’ শব্দটি ব্যবহার করতে নিষেধ করা হয়। প্রার্থিতা করতে হলে মূল্যবোধ ও দেশের অখণ্ডতার প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল থাকতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত: আপিল বিভাগ

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

ইসরায়েলের ভাসমান কারাগারে ৭২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

যুবদল নেতা বহিষ্কার

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১০

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

১১

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

১২

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

১৩

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

১৪

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

১৫

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

১৬

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

১৭

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

১৮

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৯

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

২০
X