সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ের মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দুটি মোটরসাইকেলের সংঘর্ষের চিত্র। ছবি : কালবেলা
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দুটি মোটরসাইকেলের সংঘর্ষের চিত্র। ছবি : কালবেলা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে জসিমউদ্দিন (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আরও চারজন আহত হয়েছেন।

রোববার (২৪ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার নেকমরদ করনাইট নতুনবস্তি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জসিমউদ্দিন কাশিপুর ইউনিয়নের ভানোর গ্রামের সলেমান আলীর ছেলে।

আহতরা হলেন মুক্তারুল ইসলাম (৩৫), সুলতানা (২৮) ও তার শিশু সন্তান এবং অপর মোটরসাইকেলের আরোহী সঞ্জয় রায় (২৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, জসিমউদ্দিন মুক্তারুল ও শিশুকন্যা সুলতানাসহ মোটরসাইকেলযোগে বালিয়াডাঙ্গী উপজেলার দিকে যাচ্ছিল। অপর দিক থেকে আসা সঞ্জয় রায়ের মোটরসাইকেলের সঙ্গে করনাইট নতুনবস্তি এলাকায় মুখোমুখি সংঘর্ষ হলে সবাই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে রাণীশংকৈল ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক জসিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত সঞ্জয় রায়কে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরশেদুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। এমন কিছু পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X