কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ১১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই যোদ্ধা শহীদ তানভীরের চাচা খুন

নিহত তোফায়েল আহমেদ। ছবি : সংগৃহীত
নিহত তোফায়েল আহমেদ। ছবি : সংগৃহীত

কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়ায় তোফায়েল আহমেদ নামের এক যুবককে চিংড়ি ঘের থেকে অপহরণ করে দুর্গম পাহাড়ি এলাকায় নিয়ে খুন করার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২৪ আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি জুলাই গণঅভ্যুত্থানের শহিদ তানভীর সিদ্দিকীর চাচা।

বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক। তিনি জানান, কালারমারছড়ায় একজনকে সন্ত্রাসীরা খুন করেছে বলে অভিযোগ পেয়েছেন। নিহতের স্বজনরা মরদেহ উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। আসামিদের আটকের চেষ্টা চলমান রয়েছে।

নিহতের পরিবার জানায়, তোফায়েল আহমেদ কালারমারছড়ার পশ্চিমে আটজনা ও পনেরজনা চিংড়ি ঘেরে ছিলেন। রাতে অস্ত্রধারী সন্ত্রাসীরা মাছ লুটের পাশাপাশি তোফায়েলকে অপহরণ করে নিয়ে যায়। সকালে কালারমারছড়া কালুরব্রিজ সংলগ্ন বাঁশের ঝোপে তোফায়েলের লাশ পাওয়া যায়। এ ঘটনায় সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার পরবর্তী শাস্তি নিশ্চিতের দাবি জানায় নিহতের পরিবার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১১ রানে হারল বাংলাদেশ

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

১০

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

১১

রিকশায় যাওয়ার পথে জজ বান্ধবীর কথা স্মরণ করে অভিজ্ঞতা জানালেন মাহমুদা মিতু

১২

আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ইরানের

১৩

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার

১৪

সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের চেষ্টা

১৫

অর্থবছর হিসেবে জুন-জুলাইকে পরিবর্তনের দাবি বিরোধীদলের

১৬

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার 

১৭

হাইকোর্টে জামিনের পর জেলগেটে ফের আটক আ.লীগ নেতা

১৮

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৯

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

২০
X