কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ০১:১২ এএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৭:৪১ এএম
অনলাইন সংস্করণ
নতুন ই-লার্নিং প্ল্যাটফর্মের উদ্বোধন

মাত্র ১০০ টাকায় করা যাবে দক্ষতা, চাকরি কিংবা ভর্তি প্রস্তুতির কোর্স

‘১০০ টাকায় শিক্ষা’ নামে নতুন ই-লার্নিং প্ল্যাটফর্মের উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা
‘১০০ টাকায় শিক্ষা’ নামে নতুন ই-লার্নিং প্ল্যাটফর্মের উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা

‘যে কোনো সময়ে যেখানেই থাকুন, ১০০ টাকায় শিখুন’ স্লোগান সামনে রেখে ‘১০০ টাকায় শিক্ষা’ নামে নতুন ই-লার্নিং প্ল্যাটফর্মের যাত্রা শুরু হলো। এর মাধ্যমে চাকরির প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি কিংবা দক্ষতা বিষয়ে কোর্স করা যাবে মাত্র ১০০ টাকায়।

সামাজিক দায়বদ্ধতার ভিত্তিতে শিক্ষা ও সহ-শিক্ষায় ‘সহজ ও সাশ্রয়ী অংশগ্রহণ’ নিশ্চিত করতে ‘১০০ টাকায় শিক্ষা’ উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। শিক্ষায় প্রযুক্তির ব্যাপক ব্যবহার, Distance Learning এর মাধ্যমে মানসম্মত শিক্ষার সুষম বিস্তার, সাশ্রয়ী খরচে মানসম্মত শিক্ষার সুযোগ সৃষ্টি এ উদ্যোগের প্রধান উদ্দেশ্য।

জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে এমন উদ্যোগের ঘোষণা দেন প্ল্যাটফর্মটির উদ্যোক্তা আমিরুল মোমেনীন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আবছার কামাল এমন উদ্যোগকে সহযোগিতা করতে সরকারি-বেসরকারি পর্যায়ের সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে তরুণদের এমন উদ্যোগ শত হতাশার মধ্যেও আমাদের আশার আলো দেখায়।

বিশেষ অতিথির বক্তব্যে ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান বলেন, মূল্যবোধ শিক্ষার মাধ্যমে মানবিক মানুষ গড়ে তোলার ক্ষেত্রেও এ প্ল্যাটফর্মকে কাজ করতে হবে। ‘১০০ টাকায় শিক্ষা’র মাধ্যমে লাখ লাখ শিক্ষার্থী উপকৃত হবেন বলে তিনি আশা করেন।

সম্পূর্ণ অবাণিজ্যিক উদ্দেশে পরিচালিত এ উদ্যোগের মাধ্যমে শিখতে চাইলে সেবা গ্রহীতাকে www.100tkedu.org তে লগইন করতে হবে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১০

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১১

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১২

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৩

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৪

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৫

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৬

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৭

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৮

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৯

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

২০
X