বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০১:১৩ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

সহকর্মীকে নিয়ে পরী মণির গুঞ্জন

পরীমনি ও গোলাম হোসেন । ছবি : সংগৃহীত
পরীমনি ও গোলাম হোসেন । ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব থাকেন ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়িকা পরী মণি। কখনো রহস্যময় স্ট্যাটাস, কখনো বা খোলামেলা মন্তব্য কিংবা ছবি পোস্ট করায় বছরজুড়েই আলোচনায় থাকেন তিনি। এবারও ঠিক তেমনি এক চমক দিলেন পরী। সহকর্মী গোলাম হোসেনের সঙ্গে একটি ভিডিও শেয়ার করায় আবারও নতুন করে আলোচনার জন্ম দেন এই নায়িকা।

মঙ্গলবার (২৬ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেন পরী মণি। শেয়ারকৃত সেই ভিডিওতে দেখা যায়, ‘সহকর্মী ও কস্টিউম ডিজাইনার মো. গোলাম হোসেনের কাঁধে হাত রেখে হাসছেন ও পোজ দিচ্ছেন পরী। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে সুরেলা সংগীত, আর ক্যাপশনে লিখেছেন, ‘ভাই’।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই পরীকে নিয়ে ট্রল করছেন নেটিজেনরা। অনেকে মন্তব্য করছেন, ‘ভাই ডাকার পরও এতটা ঘনিষ্ঠ পোজ কেন?’ কেউ কেউ আবার দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা করেছেন। যদিও এ বিষয়ে এখনো নীরবতা ভাঙেননি পরীমনি।

সহকর্মীর সঙ্গে পরীর এমন খুনসুটি নতুন কিছু নয়। এর আগেও গোলাম হোসেনের হাত আলিঙ্গনের ভঙ্গিতে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও পোস্ট করেছিলেন এই নায়িকা এবং ক্যাপশনে লিখেছিলেন, হ্যাঁ, আমি আবারও প্রেমে পড়েছি। সেই ভিডিওটি ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় ভক্তদের মধ্যে।

পরে এ প্রসঙ্গে পরী মণি বলেন, এটি শুধুই ভক্তদের চমক দেওয়ার জন্য করা একটি ‘প্র্যাংক’।

পরীমনির সহকর্মী এবং কস্টিউম ডিজাইনার হওয়ায় নায়িকা যেখানেই যান, সেখানেই উপস্থিত থাকেন গোলাম হোসেন। যার কারণে এমন ঘটনা বারবার আলোচনায় উঠে আসে সোশ্যাল মিডিয়ায়।

ছেলের জন্মদিনের জমকালো অনুষ্ঠানে সঙ্গী করে নাচ করা, সমুদ্রবিলাসে যাওয়া, এমনকি একসঙ্গে ছবি পোস্ট—সবখানেই নিয়মিত উপস্থিত থাকেন গোলাম হোসেন।

আর সে কারণেই হয়তো মুহূর্তেই আলোচনায় উঠে এসেছে এই ভিডিওটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

১০

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

১১

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১২

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১৩

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৪

আ.লীগ নেতা কারাগারে

১৫

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৬

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৭

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১৮

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১৯

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

২০
X