কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০৩:৩৮ এএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০৯:২৫ এএম
অনলাইন সংস্করণ

আরও তিন হলে ভিপি-জিএসে ছাত্রশিবির এগিয়ে

চাকসু নির্বাচনের ফল গণনার প্রস্তুতি। ছবি: কালবেলা
চাকসু নির্বাচনের ফল গণনার প্রস্তুতি। ছবি: কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে এ এফ রহমান, আলাওল ও শাহজালাল হলের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে সহসভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) পদে এগিয়ে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। তবে এ এফ রহমান ও আলাওল হলে সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন।

বুধবার রাত ১টা ৩০ মিনিটে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইকবাল শাহিন খান এ ফলাফল ঘোষণা করেছেন।

এ এফ রহমান হলে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত ইব্রাহীম হোসেন পেয়েছেন ৩৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত মো. সাজ্জাদ হোসেন পেয়েছেন ২২৬ ভোট।

জিএস পদে ছাত্রশিবিরের সাঈদ বিন হাবিব পেয়েছেন ৩৫১ ভোট, আর ছাত্রদলের মো. শাফায়েত হোসেন পেয়েছেন ২২০ ভোট। এজিএস পদে ছাত্রদলের আইয়ুবুর রহমান ৪৪২ ভোট পেয়ে এগিয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রশিবিরের সাজ্জাদ হোছন, যিনি পেয়েছেন ২৩১ ভোট।

আলাওল হলে ভিপি পদে ছাত্রশিবিরের ইব্রাহীম হোসেন পেয়েছেন ৩৯৩ ভোট, আর ছাত্রদলের সাজ্জাদ হোসেন পেয়েছেন ২৫২ ভোট। জিএস পদে ছাত্রশিবিরের সাঈদ বিন হাবিব পেয়েছেন ৩৯৩ ভোট, ছাত্রদলের শাফায়েত হোসেন পেয়েছেন ২০০ ভোট। এজিএস পদে ছাত্রদলের আইয়ুবুর রহমান পেয়েছেন ৪৭১ ভোট, যেখানে ছাত্রশিবিরের সাজ্জাদ হোছন পেয়েছেন ২২৫ ভোট।

শাহজালাল হলে ভিপি পদে বিপুল ব্যবধানে এগিয়ে ছাত্রশিবিরের ইব্রাহীম হোসেন। তিনি পেয়েছেন ৭৭৯ ভোট। ছাত্রদলের সাজ্জাদ হোসেন পেয়েছেন ৪৮১ ভোট।

জিএস পদে ছাত্রশিবিরের সাঈদ বিন হাবিব পেয়েছেন ৭৮০ ভোট, এবং ছাত্রদলের শাফায়েত হোসেন পেয়েছেন ২৮৫ ভোট। এজিএস পদে ছাত্রশিবিরের সাজ্জাদ হোছন পেয়েছেন ৭৮৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আইয়ুবুর রহমান পেয়েছেন ৫৭৯ ভোট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X