চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০৭:৫৩ এএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০৮:১৯ এএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ট্রান্সফরমার বিস্ফোরণে ভবনে আগুন

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় বহুতল ভবনে আগুন। ছবি : কালবেলা
চট্টগ্রাম নগরের বাকলিয়ায় বহুতল ভবনে আগুন। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরের বাকলিয়া অ্যাকসেস সড়কে হঠাৎ বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণের পর মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে ওঠে পাশের একটি বহুতল ভবন।

বুধবার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট টানা এক ঘণ্টার চেষ্টায় রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাকলিয়া বিদ্যুৎ বিতরণকেন্দ্রের পাশে থাকা ট্রান্সফরমারটি আচমকা বিস্ফোরিত হয়। তাতেই আগুন ছড়িয়ে পড়ে সংলগ্ন ভবনে। স্থানীয় বাসিন্দারা চিৎকার শুরু করলে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল মন্নান কালবেলাকে বলেন, আমাদের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বহুতল ভবনটির দ্বিতীয় থেকে চতুর্থ তলা পর্যন্ত আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি প্রায় এক লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতির বিকল্প পথ গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১০

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১১

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১২

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৩

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৪

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৫

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৬

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১৭

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৮

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১৯

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

২০
X