লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০৮:৫৩ এএম
অনলাইন সংস্করণ

বাস কাউন্টারে আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৬

লক্ষ্মীপুরে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহতরা হাসপাতালে। ছবি : কালবেলা
লক্ষ্মীপুরে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহতরা হাসপাতালে। ছবি : কালবেলা

লক্ষ্মীপুরে বাস কাউন্টার নিয়ে আধিপত্য বিস্তার কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে শহরের ঝুমুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের প্রায় ১৬ জন আহত হয়েছে।

আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা হলেন মিজান মোল্লা, জাহাঙ্গীর, দিপু, ফরহাদ, শুভ প্রমুখ।

পৌর ১০নং ওয়ার্ডে মিজান মোল্লা জানান, এলাকার ছোট ভাইদের দুই গ্রুপ বাস কাউন্টারের আধিপত্য নিয়ে বিতণ্ডায় জড়িয়ে পড়ে। এর জের ধরে রাত সাড়ে ৮টার দিকে ঝুমুর এলাকায় ও পরে মটকা মসজিদ এলাকায় দুই দফায় সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন।

সদর হাসপাতাল আবাসিকের মেডিকেল অফিসার অরুপ পাল বলেন, ১৬ জন আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তার মধ্যে দুইজনকে ভর্তি দেওয়া হয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে নিয়ন্ত্রণে এনেছি। এখনও কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১০

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১১

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৪

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৫

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৬

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৭

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৮

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৯

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

২০
X