স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

দেশের ক্রিকেটে ঐতিহাসিক সিদ্ধান্ত, ছেলেদের সমান ভাতা পাবেন নারী ক্রিকেটাররাও

বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

দেশের নারী ক্রিকেটে দীর্ঘদিন ধরে চলে আসা বৈষম্যের অবসান ঘটতে চলেছে। প্রশংসনীয় এক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নারী ক্রিকেটারদের দৈনিক ভাতা ও ট্যুর ফি ছেলেদের সমান করার সিদ্ধান্ত নিয়েছে। বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন এই সিদ্ধান্ত কার্যকর হলে নারী ক্রিকেটাররা পুরুষ ক্রিকেটারদের সমান আর্থিক সুবিধা পাবেন। বর্তমানে মিরাজ-শান্তরা বিদেশে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে গেলে দৈনিক ভাতা ও ট্যুর ফি মিলিয়ে (৭৫ + ৪০ ডলার) মোট ১১৫ ডলার পান। সেখানে নিগার সুলতানা জ্যোতিদের এখন পর্যন্ত সাকল্যে দেওয়া হচ্ছিল ৭৫ ডলার।

বিসিবির নারী বিভাগ জানিয়েছে, সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাবেক সহসভাপতি নাজমুল আবেদীন ফাহিম সবশেষ বোর্ড সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন।

এই ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার (১৫ অক্টোবর) নিজের ভেরিফায়েড পেজে তিনি লেখেন, বিগত বছরগুলোতে বাংলাদেশ নারী ক্রিকেট দলের একাধিক সাফল্য থাকলেও, বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল নারী ক্রিকেটাররা। ধীরে ধীরে এই ধারায় পরিবর্তন আসছে। এখন থেকে দৈনিক ভাতা ও ট্যুর ফি ছেলেমেয়ে সমান হবে বলে জানান বিসিবি নারী বিভাগের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১০

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১১

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১২

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৩

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৪

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৫

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে ফের জাল নোটসহ গ্রেপ্তার

১৬

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৭

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৮

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৯

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

২০
X