বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ছেলের জন্মদিনে পরীর আবেগঘন পোস্ট

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের আলোচিত মুখ পরী মণি, যিনি যতটা না অভিনয়ের জন্য শিরোনামে থাকেন, তার চেয়ে বেশি থাকেন ব্যক্তিজীবনের আলোচনায়। প্রেম, বিয়ে, মাতৃত্ব সব মিলিয়ে জীবনের নানা অধ্যায় পেরিয়ে আজ পৌঁছেছেন এক আবেগঘন দিনে। কারণ আজ রবিবার (১০ আগস্ট) তার আদরের ছেলে শাহীম মুহাম্মদ পূণ্যের জন্মদিন। সন্তানের জীবনের মঙ্গল কামনায় এই বিশেষ দিনে মায়ের হৃদয় ভরা দোয়া ছড়িয়ে দিলেন তিনি।

শনিবার দিবাগত রাতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অভিনেত্রী নিজেই একটি আবেকঘন পোস্ট শেয়ার করেছেন, যেখানে সবার কাছে ছেলের জন্য দোয়া চেয়েছেন তিনি।

নিজের শেয়ারকৃত পোস্টে পরী লিখেছেন, ‘আজ আমার ছেলের তৃতীয় জন্মদিন। কীভাবে সময় চলে যাচ্ছে বাচ্চা আমার জীবনে আসার পর থেকে আর টেরই পাই না। এখন শুধু বাঁচতে চাই। শুধুই বাঁচতে চাই ওদের সাথে।’

ছেলের জন্য দোয়া চেয়ে নায়িকা আরও লেখেন, ‘আপনাদের ভালোবাসায় দোয়ায় রাখবেন ওদের। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।’ এর পর ছেলের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পরী লেখেন, ‘হ‍্যাপি বার্থ ডে বাজান। আমার জীবনের ডানা। আই লাভ ইউ।’

উল্লেখ্য, বর্তমানে সিঙ্গেল মাদার হিসেবে দায়িত্ব পালন করছেন পরীমণি। শুধু পূণ্যই নয়, পরীর ঘরে রয়েছে আরও এক সন্তান। গত বছর জুন মাসে একটি কন্যা সন্তান দত্তক নেওয়ার মাধ্যমে দুই সন্তানের দায়িত্ব পালন শুরু করেন পরীমণি। ৬ দিন বয়সী সেই কন্যা শিশুর দত্তক নিয়েছিলেন। নাম রেখেছিলেন সাফিরা সুলতানা প্রিয়ম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১০

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১১

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১২

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৪

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

১৫

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

১৬

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

১৭

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

১৮

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

১৯

রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব যা বললেন

২০
X