কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০৯:২১ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০৯:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

পরিচিতি সভা। ছবি : কালবেলা
পরিচিতি সভা। ছবি : কালবেলা

রাজধানীর ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের সম্ভাব্য প্রার্থী হিসেবে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজের নাম ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে বিএনপি আয়োজিত পরিচিতি সভায় দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক তার নাম ঘোষণা করেন। এসময় জোটের সম্ভাব্য প্রার্থী হিসেবে তাকে সহযোগিত করতে বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা।

অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএমএ রাজ্জাক, উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল, সদস্য সচিব সাজ্জাদুল মিরাজসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়াও এনডিএমের মহাসচিব মোমিনুল আমিন, উচ্চ পরিষদ সদস্য হুমায়ুন পারভেজ খান, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজম, সিনিয়র যুগ্ম মহাসচিব সৈয়দ জাহাঙ্গীর আলম, যুগ্ম বিভাগীয় সম্পাদক সাকিব আহমেদ, ব্যারিস্টার শোভন মাহমুদ এবং চেয়ারম্যানের বিশেষ সহকারী ফজলে এলাহি তুষার উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, ‘বিএনপি ও তার মিত্র রাজনৈতিক জোট সরকারের দমননীতি ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে নির্বাচনমুখী আন্দোলন চালিয়ে যাবে। ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজের প্রার্থিতা সেই ঐক্যের প্রতীক এবং পরিবর্তনের পথে একটি নতুন বার্তা।’

কালবেলা/নূর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

১০

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৬

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৭

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৮

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৯

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

২০
X