রাজু আহমেদ
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

মৃত্যুর আগে বন্ধুকে নিয়ে যে স্মৃতিচারণ করেছিলেন মান্না

সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার (মান্না)। ছবি : সংগৃহীত
সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার (মান্না)। ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার কিংবদন্তি নায়ক সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার মান্না, যিনি শুধু ‘মান্না’ নামেই দর্শকের কাছে জনপ্রিয়, জীবদ্দশায় অসংখ্য মানুষের পাশে দাঁড়িয়েছেন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন সহমর্মী ও বন্ধুবৎসল। এক সাক্ষাৎকারে মান্না নিজেই শৈশবের এক বন্ধুকে চিকিৎসায় সহায়তার স্মৃতি তুলে ধরেছিলেন।

মান্না জানান, তার এক বন্ধু ওপেন হার্ট সার্জারির জন্য সাহায্য চাইতে আসেন। তখন তিনি বন্ধুকে আশ্বস্ত করে বলেন, ‘এইটা কোনো কথা হইলো সাহায্য? কোথায় ভর্তি হবি বল?’

পরে বন্ধুটি ডায়াবেটিস হাসপাতালে ভর্তি হলে চিকিৎসার সব ব্যবস্থা করে দেন মান্না। আবেগে বন্ধুটি কান্নায় ভেঙে পড়েন। সেই মুহূর্তে নিজেও অশ্রু সংবরণ করতে পারেননি জনপ্রিয় এই অভিনেতা।

মান্না স্মৃতিচারণ করে আরও বলেন, ‘ও আমাকে আপনি আপনি করে কথা বলতেছিল। ছোট বেলার বন্ধু। তখন আমার আরও বেশি খারাপ লাগতেছিল। হয়তো আমার পজিশনের জন্য বা আমি হিরো হয়ে গেছি সেই কারণে ও বলতেছিল। কিন্তু তখন আমি ওরে বারণ করলাম। বললাম যেন তুই বল- আর তুই করেই বলবি। আপনি আপনি বলবি না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১০

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১১

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১২

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১৩

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৪

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৫

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৬

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৭

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৮

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

২০
X