সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ

টিকাদান নিশ্চিত করলেই গড়ে উঠবে সুস্থ প্রজন্ম : মান্নান

সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্পনগরী এলাকায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন করেন সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। ছবি : কালবেলা
সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্পনগরী এলাকায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন করেন সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, সবল ও রোগমুক্ত হিসেবে গড়ে তুলতে টিকাদান কর্মসূচির কোনো বিকল্প নেই। সরকারের স্বাস্থ্যখাতে নেওয়া বিভিন্ন উদ্যোগ ইতোমধ্যেই ইতিবাচক ফল দিতে শুরু করেছে। এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টা জরুরি।

সোমবার (২০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা শিল্পনগরী এলাকার প্রতাপেরচর কমিউনিটিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আজহারুল ইসলাম মান্নান বলেন, হাম ও রুবেলার মতো সংক্রামক রোগ শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। সময়মতো টিকা প্রদান করলে এসব রোগ থেকে সহজেই সুরক্ষা পাওয়া সম্ভব। তাই কোনো শিশুই যেন টিকাদান কর্মসূচির বাইরে না থাকে, সে বিষয়ে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব বলেন, সোনারগাঁ উপজেলায় ২০ দিনের এই বিশেষ ক্যাম্পেইনে মোট ৫৫ হাজার শিশুকে হাম ও রুবেলা টিকা প্রদান করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিন্নাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুবসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্বাস্থ্যকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১০

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১১

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১২

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৩

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৪

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৫

এনসিপির ফল উৎসবে হামলা

১৬

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৭

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৮

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৯

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

২০
X