সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার পরিবেশ নিশ্চিত করা গেলে সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব : মান্নান

শিক্ষা উপকরণ বিতরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন আজহারুল ইসলাম মান্নান। ছবি : কালবেলা
শিক্ষা উপকরণ বিতরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন আজহারুল ইসলাম মান্নান। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দেওয়া এবং শিক্ষা উপকরণ বিতরণের মতো উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, শিক্ষার পরিবেশ নিশ্চিত করা গেলে সুন্দর ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব। পাশাপাশি সমাজকে মাদকমুক্ত রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে একযোগে কাজ করতে হবে।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে সোনারগাঁ উপজেলার বারদী এলাকায় মছলন্দপুর সমাজ কল্যাণ সংসদের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজহারুল ইসলাম মান্নান বলেন, বর্তমান প্রজন্মকে শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় নয়, নৈতিকতা ও সামাজিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের সচেতন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক একটি জাতির ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। তাই শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও সামাজিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষিত ও সচেতন সমাজ গড়ে উঠলে অপরাধ, সন্ত্রাস ও মাদকাসক্তি কমে আসবে। শিক্ষার্থীদের জন্য সুস্থ পরিবেশ নিশ্চিত করা গেলে তারা দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

মছলন্দপুর সমাজ কল্যাণ সংসদের সভাপতি আবুল কাশেম বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু সাঈদ ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম হোসেন দিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম সরকার, সোনারগাঁ থানার ওসি মো. মহিবুল্লাহ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, ১ নম্বর সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক, পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাফির উদ্দিন মজনু এবং বিএনপি নেতা মাসুম রানা।

অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে ঢাকাসহ ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

ভৈরবে সংঘর্ষের ঘটনায় ওসি প্রত্যাহার

সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে হামলা-ভাঙচুর

আ.লীগের ৪ নেতা গ্রেপ্তার

আজতেকায় উদ্বোধনী বাঁশি, মেক্সিকোর দুর্গে অগ্নিপরীক্ষা দক্ষিণ আফ্রিকার

রূপালীক্যাশ ও আকিজ অনলাইনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

বাজেটে কালো টাকা বৈধতার সুযোগ না রাখায় সরকারকে সাধুবাদ জানাল টিআইবি

অস্ট্রেলিয়াকে পাপুয়া নিউগিনির কাতারে নামাল বাংলাদেশ

কাশ্মীরে পাকিস্তানি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, বহু সেনা নিহত 

কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থীদের নিয়ে বিআইসিএম’র বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত

১০

গ্লোবাল ফ্যাটি লিভার ডে / ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের ব্যতিক্রমী সচেতনতামূলক আয়োজন

১১

খুলনা সিটি মেডিকেল হাসপাতালে আগুন

১২

দেশে ফের ভূমিকম্প

১৩

কী আছে ইরানের ‘খার্গ’ দ্বীপে, কেনই বা এটি দখলে মরিয়া ট্রাম্প 

১৪

অপারেশন শেষ না করেই চলে গেলেন চিকিৎসক, অতঃপর...

১৫

আ.লীগ নেতাকে গ্রেপ্তার করায় ওসির অপসারণ চাইল বিএনপি

১৬

১৫০ সিসির বেশি মোটরসাইকেলে লাগবে টিআইএন, থাকছে না কর

১৭

কম বয়সী তরুণীদের দিয়ে ইউক্রেনীয় সেনা হত্যার ফাঁদ পেতেছে রাশিয়া

১৮

কুমকুম দত্তের কবিতা : ছায়াদুপুর

১৯

বিশ্বকাপের ৪৮ দল: সব খেলোয়াড়ের নাম ও জার্সি নম্বর এক নজরে দেখে নিন

২০
X