কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

চলে গেলেন খলনায়ক শাহজাদ ভোলা

জনপ্রিয় খলনায়ক ও পরিচালক শাহজাদ ভোলা। ছবি : সংগৃহীত
জনপ্রিয় খলনায়ক ও পরিচালক শাহজাদ ভোলা। ছবি : সংগৃহীত

পাকিস্তানি চলচ্চিত্র জগতের জনপ্রিয় খলনায়ক ও পরিচালক শাহজাদ ভোলা আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সত্তরোর্ধ এই অভিনেতা মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শাহজাদ ভোলার মৃত্যুতে পাকিস্তানের শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। ভক্তদের মধ্যেও তার প্রয়াণে বিষাদের ছায়া। ক্যারিয়ারের শুরু থেকেই খলনায়ক চরিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। তাকে অনেকেই ললিউডের ‘আইকনিক ভিলেন’ নামে ডাকতেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। ডায়াবেটিস ছিল অন্যতম প্রধান সমস্যা। গত দুই মাসে তার শারীরিক অবস্থা অনেকটাই খারাপের দিকে যেতে থাকে। অবশেষে ডায়াবেটিসের কারণে একটি পা কেটে ফেলতে হয়।

এর পর থেকেই তার শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকে। ফুসফুসে সংক্রমণ ও কিডনি ফেইলিওর মিলিয়ে তার শারীরিক অবস্থা সংকটজনক হয়ে ওঠে। শেষ পর্যন্ত হাসপাতালেই না ফেরার দেশে পাড়ি জমান এই গুণী অভিনেতা।

শাহজাদ ভোলা তার ক্যারিয়ারে অসংখ্য সিনেমা ও টিভি নাটকে অভিনয় করেছেন। বিশেষ করে খলনায়ক চরিত্রে তার স্বতঃস্ফূর্ত ও শক্তিশালী উপস্থিতি তাকে ভিন্ন মাত্রায় নিয়ে গিয়েছিল। তিনি ছিলেন এমন একজন অভিনেতা, যাকে ভালোবেসে মানুষ ভয় পেত।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X