সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ছেলের কাছে চঞ্চল চৌধুরীর অনুরোধ

চঞ্চল চৌধুরী ও মুগ্ধ I ছবি : সংগৃহীত
চঞ্চল চৌধুরী ও মুগ্ধ I ছবি : সংগৃহীত

দেশের অভিনয় জগতের অন্যতম প্রিয় মুখ চঞ্চল চৌধুরী আবারও ভক্তদের হৃদয় ছুঁয়ে গেলেন এক আবেগময় পোস্টের মাধ্যমে।

সম্প্রতি টালিউড নির্মাতা ব্রাত্য রাইসুর ছবির শুটিং শেষ করে বুধবার (১২ নভেম্বর) বিকেলে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের ছবি শেয়ার করে লিখলেন এক হৃদয় ছোঁয়া কথা। নেপথ্যে, অভিনেতার পুরোনো পোশাক এখন ছেলে শুদ্ধের গায়ে এঁটে যায়; আর তাতে আবেগ ও আনন্দ যেন একসঙ্গেই যেন প্রকাশ করেন অভিনেতা।

নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে ছেলেকে উদ্দেশ্য করে সেই পোস্টে চঞ্চল লিখেছেন, ‘যতদূর মনে পড়ে, গত শীতেও এই ব্লেজারটির মালিকানা আমার হাতেই ছিল! ভাবছেন নিজের টাকায় বানিয়েছিলাম? না, খালাতো ভাই প্রবীর নিজের শরীর থেকে খুলে আমাকে পরিয়ে দিয়েছিল, বলেছিল, ‘দাদা, তোকে খুব সুন্দর মানিয়েছে, এটা তুই নিয়ে যা।’ তখন খুশি হয়েই নিয়েছিলাম জিনিসটা।’

তিনি আরও লেখেন, সময়ের সঙ্গে সঙ্গে এখন সেই প্রিয় পোশাকগুলো ছেলের শরীরে খাপে খাপ বসে যাচ্ছে। তাই তিনি লিখেছেন, ‘এটাই মনে হয় প্রকৃতির নিয়ম! এক সময় বাবা-মায়ের সমস্ত কিছুই সন্তানের দখলে চলে যায়। এ আনন্দ বাবা-মায়ের জন্য অকল্পনীয় শান্তি।’

তবে শুধু বস্তুগত সম্পদ নয়, চঞ্চল চৌধুরী চান তার ছেলে যেন তার আদর্শ, মূল্যবোধ আর জীবনের শিক্ষা ধারণ করে বড় হয়ে উঠুক। তার ভাষায়, ‘হে সন্তানরা, শুধু সম্পত্তি বা পোশাক নয়, বাবা-মায়ের ভালো অর্জনগুলোও নিজের জীবনে বয়ে নিয়ে সফল হও। বড় হও, সফল হও।’

সবশেষে ছেলেকে উদ্দেশ্য করে অভিনেতা লেখেন, ‘আর আমার ছেলে শুদ্ধ’র কাছে অনুরোধ, অতি বিলাসিতা আমার কখনই পছন্দ নয়, তাই আমার সমস্ত পোশাক… বাপ বেটা দুজনই ভাগাভাগি করেই পরি চল! আমার প্রতিটি পোশাকে আমার শরীরের যে পরিশ্রম আর সাধনার ঘাম গন্ধ লেগে আছে, সেটাকে কখনো অবজ্ঞা করিস না বাপ, অনেক বড় মানুষ হ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X