বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

কান উৎসবের লক্ষ্যে আলি জুলফিকার জাহেদীর ‘রক্তছায়া’

কান উৎসবের লক্ষ্যে আলি জুলফিকার জাহেদীর ‘রক্তছায়া’। ছবি : সংগৃহীত
কান উৎসবের লক্ষ্যে আলি জুলফিকার জাহেদীর ‘রক্তছায়া’। ছবি : সংগৃহীত

‘কাগজ’ খ্যাত নির্মাতা আলি জুলফিকার জাহেদী এবার হাত দিয়েছেন এক ভিন্নধর্মী ও সাহসী গল্পে। নির্মাণ করেছেন বিশেষ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রক্তছায়া’। পারিবারিক সহিংসতা, লিঙ্গভিত্তিক নিপীড়ন এবং একটি শিশুর মানসিক গঠনের ওপর তার দীর্ঘস্থায়ী প্রভাব নিয়ে নির্মিত এই ছবিটি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ‘কান চলচ্চিত্র উৎসব’-কে লক্ষ্য করে তৈরি করা হয়েছে।

আর এই ছবিতে প্রথমবারের মতো দর্শকরা জনপ্রিয় অভিনেত্রী রুনা খান-কে দেখবেন পুলিশের চরিত্রে। আদ্রিয়ান প্রোডাকশনের প্রযোজনায় ছবিটিতে আরও অভিনয় করেছেন চিত্রনায়ক আমান রেজা, রাফাহ নানজীবা তোরসা, আহমেদ রেজা, আফফান মিতুল, মেহেরা রহমান সিমরান ও নকশী তাবাচ্ছুম প্রমুখ।

গল্পের কেন্দ্রে শিশু ‘পিকু’ ও এক ভয়াবহ বিশ্বাস ‘রক্তছায়া’ কেবল একটি চলচ্চিত্র নয়, এটি একটি সামাজিক দর্পণ। গল্পের কেন্দ্রে রয়েছে পিকু নামের এক শিশু। যে বড় হয়ে ওঠে এমন এক ঘরে, যেখানে ভালোবাসার চেয়ে ভয় বেশি। বাবার কর্তৃত্বপরায়ণ আচরণ আর সমাজের গভীরভাবে প্রোথিত এক ভয়ংকর বিশ্বাস—‘মেয়েরা বেশি কথা বললে মারা যায়’—এই বাক্যটি পিকুর শৈশবকে ধীরে ধীরে গ্রাস করে ফেলে।

নিজেকে রক্ষা করতে গিয়ে পিকু বাধ্য হয় নিজের পরিচয় লুকাতে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল কাটার দৃশ্যটি কেবল সাজসজ্জা নয়, এটি একটি সমাজব্যবস্থার বিরুদ্ধে নীরব আর্তনাদ। নির্মাতা জানান, চলচ্চিত্রটি উচ্চস্বরে কথা বলে না; বরং আলো-ছায়া, নীরবতা ও দৃষ্টির মাধ্যমে প্রশ্ন তোলে—সহিংসতা কীভাবে প্রজন্মের পর প্রজন্মে ছায়ার মতো বয়ে চলে?

রুনা খানের নতুন রূপ ও নির্মাতার ভাষ্য নারীর প্রতি বৈষম্য ও নারীর অন্তর্নিহিত শক্তিকে উপজীব্য করেই এগিয়েছে সিনেমার গল্প। এ প্রসঙ্গে নির্মাতা আলী জুলফিকার জাহেদী বলেন, ‘এখানে আমরা নারীর শক্তি ও বুদ্ধিমত্তাকে তুলে ধরার চেষ্টা করেছি। আর এ জন্য আমার একজন শক্তিমান গুণী অভিনয়শিল্পীর প্রয়োজন ছিল। যে কারণে রুনা খানকে বেছে নিয়েছি। তার অভিনয় দক্ষতা ও পরিমিতিবোধে আমি দারুণভাবে প্রভাবিত।’

তিনি আরও জানান, প্রথমবারের মতো পুলিশের উর্দিতে রুনা খানের উপস্থিতি দর্শকদের চমকে দেবে।

সামনে আসছে ‘চলচ্চিত্র : দ্য সিনেমা’ স্বল্পদৈর্ঘ্য এই ছবির পাশাপাশি পূর্ণদৈর্ঘ্য সিনেমা নিয়েও ব্যস্ত নির্মাতা জাহেদী। রুপালি পর্দার মানুষদের জীবনের গল্প নিয়ে তিনি বানাচ্ছেন ‘চলচ্চিত্র : দ্য সিনেমা’। এই সিনেমাতেও চিত্রনায়িকার চরিত্রে দেখা যাবে রুনা খানকে। গত বছর সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি, যার শুটিং চলতি বছরই শুরু হবে বলে জানা গেছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

১০

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১১

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১২

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১৩

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৫

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৬

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৭

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৮

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৯

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

২০
X