বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ১০:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

তিন বছর পর বুবলীর ‘প্রেশার কুকার’

শবনম বুবলী I ছবি : সংগৃহীত
শবনম বুবলী I ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত নির্মাতা রায়হান রাফী। একের পর এক হিট সিনেমা উপহার দেওয়ার পর এবার তিনি হাত দিয়েছেন নারীকেন্দ্রিক গল্পে। ছবির নাম ‘প্রেশার কুকার’। কিছুদিন আগেই শুরু হয়েছে সিনেমার শুটিং। আর আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) থেকে সেই শুটিংয়ে যোগ দিলেন চিত্রনায়িকা শবনম বুবলী।

এর মধ্য দিয়ে প্রায় তিন বছর পর আবারও রাফীর নির্দেশনায় কাজ করছেন বুবলী। এর আগে ২০২২ সালে ওটিটি কনটেন্ট ‘৭ নাম্বার ফ্লোর’-এ একসঙ্গে কাজ করেছিলেন তারা।

দীর্ঘ বিরতির পর রাফীর সেটে ফেরা এবং নতুন সিনেমা প্রসঙ্গে বুবলী বলেন, “গল্পটা আমার কাছে দারুণ লেগেছে। চরিত্রটাও খুব ইন্টারেস্টিং। মনে হয়েছে, এখানে নতুন কিছু করার সুযোগ আছে। এই জায়গাটাই আমাকে সবচেয়ে বেশি টেনেছে।”

জানা গেছে, ‘প্রেশার কুকার’ মূলত তিন নারীর আলাদা আলাদা জীবনসংগ্রাম, দ্বন্দ্ব ও বাস্তবতার চাপের গল্প। বুবলীর পাশাপাশি এই সিনেমায় আরও অভিনয় করছেন নাজিফা তুষি ও মারিয়া শান্ত। তাদের তিনজনের জীবনের সমান্তরাল যাত্রাই ছবির মূল উপজীব্য।

সিনেমাটি নারীকেন্দ্রিক হলেও এতে একটি অত্যন্ত শক্তিশালী পুরুষ চরিত্র রয়েছে বলে গুঞ্জন চলছে। সেই চরিত্রে কে থাকছেন, তা নিয়ে চলছে জল্পনা। শোনা যাচ্ছে, চরিত্রটিতে দেখা যেতে পারে জাহিদ হাসান অথবা চঞ্চল চৌধুরীর মতো কোনো হেভিওয়েট অভিনেতাকে। তবে এ বিষয়ে প্রযোজনা বা পরিচালনা টিম থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ঈদে মুক্তির পরিকল্পনা সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল ফিতরেই প্রেক্ষাগৃহে ধামাকা নিয়ে আসবে ‘প্রেশার কুকার’। রাফীর নির্মাণ আর বুবলী-তুষিদের অভিনয় দর্শকদের কতটা ‘প্রেশার’ মুক্ত করতে পারে, সেটাই এখন দেখার বিষয়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক বছর পর আবার চালু ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার

কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ঢালাইয়ের পরই সেতুর পাটাতনে ধস, তদন্তে ২ কমিটি

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

ধসে পড়া ঘরে বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় ইরানও পাল্টা হামলা থামিয়েছে

১০

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফের

১১

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

১২

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

১৩

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

১৪

রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া

১৫

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

১৬

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

১৭

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

১৮

সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জাতিসংঘের

১৯

বাড়িতে হামলা চালিয়ে বিএনপি কর্মীকে হত্যা

২০
X