তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২০ এএম
প্রিন্ট সংস্করণ

পূর্ণিমার ক্ষোভ

দিলারা হানিফ পূর্ণিমা। ছবি : সংগৃহীত
দিলারা হানিফ পূর্ণিমা। ছবি : সংগৃহীত

অনেকদিন ধরেই পর্দায় নেই জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। তবে তার ভক্তরা এখনো অপেক্ষায়—কবে আবার তিনি নিয়মিত অভিনয়ে ফিরবেন। এ নিয়ে খোলাখুলি কথা বলেছেন পূর্ণিমা। সাম্প্রতিক সময়ের কিছু ভুঁইফোঁড় অ্যাওয়ার্ড অনুষ্ঠান নিয়েও নিজের অবস্থান জানিয়েছেন ঢাকাই সিনেমার লাস্যময়ী এ চিত্রনায়িকা।

তিনি বলেন, ‘অনেক সময় আমাকেও বলে—অ্যাওয়ার্ড নিতে আসেন। আমি জিজ্ঞেস করি, কোন কাজের জন্য দেবে? তারা বলে—এমনি! এমনি আবার অ্যাওয়ার্ড হয় নাকি? যাদের পুরস্কার দিচ্ছে, তাদের নামই আগে শুনিনি। এসব জায়গায় যেতে ইচ্ছা করে না।’

অভিনয় ছাড়েননি জানিয়ে পূর্ণিমা বলেন, ‘ভালো গল্প আর মানসম্মত চরিত্র পেলে এখনো কাজ করতে রাজি। বিশেষ করে ওটিটি প্ল্যাটফর্মে কাজ করার আগ্রহের কথা জানান তিনি।’

পূর্ণিমা আরও বলেন, ‘ওটিটিতে কাজ করতে চাই। তবে সেখানে একটা বড় সিন্ডিকেট কাজ করে। বাইরের কাউকে সহজে জায়গা দেয় না। যারা ওই দলে আছে, তারাই সব সময় সুযোগ পায়। অথচ অনেক মেধাবী শিল্পী আছেন, যারা ভালো কাজ করতে পারেন—তাদের সেই সুযোগ দেওয়া হয় না।’

তবে সবকিছুর পরও পূর্ণিমা আশাবাদী। তার মতে, ভালো কাজ, ভালো গল্প আর যোগ্য সম্মান পেলে তিনি অবশ্যই ফিরতে চান। তিনি বলেন, ‘আমি যদি প্রাপ্য সম্মান আর ভালো গল্প পাই, অবশ্যই কাজ করতে চাই।’

এদিকে ওটিটির কিছু কাজ যেমন ‘মহানগর’, ‘কারাগার’ ও ‘গোলাম মামুন’ তার ভালো লেগেছে। তিনি মনে করেন, এ রকম গল্পে কাজ করার সুযোগ থাকলে অভিনয়ে নতুন করে প্রাণ পেতেন।

পূর্ণিমা চান, অভিনয়ের প্ল্যাটফর্ম যেটাই হোক, সেখানে যেন যোগ্যতার মূল্যায়ন হয়। আর কেবল জনপ্রিয়তার পেছনে না ছুটে শিল্পের মান বজায় রাখা হয়।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১০

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১১

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১২

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৩

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৪

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৫

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৭

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৮

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৯

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

২০
X