রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

অমিতের সঙ্গে নাচলেন কালজয়ী গানে শাবনূর

শাবনূর ও অমিত হাসান I ছবি : সংগৃহীত
শাবনূর ও অমিত হাসান I ছবি : সংগৃহীত

নব্বইয়ের দশকের ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূর। দীর্ঘদিন বড় পর্দা থেকে দূরে থাকলেও ভক্তদের হৃদয়ে তার আবেদন এতটুকু কমেনি। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং সেখানেই এক ঘরোয়া আড্ডায় তার নাচ-গানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা দেখে নস্টালজিক হয়ে পড়েছেন বাংলা সিনেমার দর্শকরা।

রোববার (১৮ জানুয়ারি) চিত্রনায়ক কাজী মারুফের যুক্তরাষ্ট্রের বাসায় বসেছিল তারকাদের এক বিশেষ আড্ডা। সেখানে উপস্থিত ছিলেন শাবনূর, অমিত হাসান, মাহিয়া মাহিসহ আরও অনেকে। আড্ডার একপর্যায়ে বেজে ওঠে কালজয়ী গান ‘একদিকে পৃথিবী, আরেকদিকে তুমি যদি চাও...’। আর সেই গানের তালে অমিত হাসানের সঙ্গে নেচে ওঠেন শাবনূর। শুধু নাচ নয়, অমিতের সঙ্গে দ্বৈত কণ্ঠে গান গাইতেও দেখা গেছে তাকে। কাজী মারুফ এই আনন্দঘন মুহূর্তগুলো লাইভ ও ভিডিওর মাধ্যমে শেয়ার করতেই তা নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিওতে শাবনূর ও অমিত হাসানের রসায়ন ভক্তদের মনে করিয়ে দিয়েছে নব্বইয়ের সোনালি সময়ের কথা।

জানা গেছে, কথা ছিল বছর শেষে ঢাকায় ফিরবেন শাবনূর। গত বছরের এপ্রিলে অসুস্থ মাকে নিয়ে মাত্র ৮ ঘণ্টার জন্য সিডনি থেকে ঢাকায় এসেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত গন্তব্য বদলে যায়। একমাত্র ছেলে আইজান নেহানের ইচ্ছাতেই এবার যুক্তরাষ্ট্র ভ্রমণে গিয়েছেন তিনি। মা-কে ছেলে জানিয়েছিল সে আমেরিকা দেখতে চায়, আর ছেলের সেই ‘হ্যাঁ’-এর জন্যই নতুন করে ভ্রমণ পরিকল্পনা সাজান শাবনূর।

যুক্তরাষ্ট্রে গিয়ে যেন এক টুকরো বাংলাদেশ খুঁজে পেয়েছেন এই ড্রিমগার্ল। সমসাময়িক অভিনয়শিল্পী ও বন্ধুদের সঙ্গে সময়টা দারুণ উপভোগ করছেন। এর আগে তাকে দেখা গেছে প্রিয় সখী মৌসুমীর সঙ্গে। এছাড়া অভিনেতা মামুন ইমন, রেসিসহ আরও অনেক পরিচিত মুখের সঙ্গে দেখা হয়েছে তার। পুরনো দিনের গল্প, স্মৃতিচারণ আর হাসি-আড্ডায় প্রবাসের সময়টা রাঙিয়ে তুলছেন সবার প্রিয় শাবনূর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১০

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১২

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৩

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৪

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৫

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৬

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৭

ব্রাজিলের সামনে এবার মিসর

১৮

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

১৯

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

২০
X