তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ০৯:৫১ এএম
প্রিন্ট সংস্করণ

অপেশাদার আচরণে ক্ষুব্ধ শাবনূর

চিত্রনায়িকা শাবনূর। ছবি : সংগৃহীত
চিত্রনায়িকা শাবনূর। ছবি : সংগৃহীত

দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। অভিনয় থেকে নিজেকে অনেকটাই দূরে সরিয়ে নিলেও কয়েক বছর আগে ঘোষণা দিয়েছিলেন ফিরবেন বড় পর্দায়। এর ধারাবাহিকতায় ২০২৪ সালের ফেব্রুয়ারিতে মহরত হওয়া ‘রঙ্গনা’ সিনেমায় কাজ শুরু করেন তিনি। পুবাইল ও ঢাকার বিভিন্ন লোকেশনে ছবিটির বড় অংশের শুটিংও সম্পন্ন করেন।

তবে ব্যস্ততার কারণে বাকি অংশ শেষ না করেই ফের অস্ট্রেলিয়ায় ফিরে যান শাবনূর। কথা ছিল, দেশে ফিরে আবার শুটিং করে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে। কিন্তু হঠাৎই দেখা যায় ‘রঙ্গনা’র অসম্পূর্ণ ফুটেজ ইউটিউবে প্রকাশ করেছে নির্মাতা পক্ষ। আর এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন ছবির নায়িকা।

শুক্রবার সকালে নিজের ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে শাবনূর অভিযোগ করেন, শুরু থেকেই পরিচালক আরাফাত হোসেন ও প্রযোজক মৌসুমী মিথিলার পক্ষ থেকে অপেশাদার আচরণের শিকার হয়েছেন তিনি। যা নিয়ে তিনি লিখেছেন, ‘আজকের চলচ্চিত্র জগতে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও পারস্পরিক সম্মানের অভাব ভয়াবহভাবে বাড়ছে। দক্ষ পরিচালক ও পেশাদার প্রযোজকের সংকটে মানসম্মত চলচ্চিত্র নির্মাণ কঠিন হয়ে পড়েছে।’

‘রঙ্গনা’ নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি জানান, প্রচণ্ড গরমের মধ্যেও তিনি কয়েকদিন শুটিং করেন। তবে অগোছালো ইউনিট, শুটিং ব্যবস্থাপনার বিশৃঙ্খলা ও পোস্টার প্রকাশ থেকে শুরু করে ছবির পরিকল্পনা—সবকিছুতেই ছিল অপেশাদারিত্বের ছাপ।

শাবনূরের অভিযোগ, শুরুতে তাকে বিদেশে কিছু দৃশ্য ও গান শুটিংয়ের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তার কোনো প্রস্তুতি দেখা যায়নি।

সবচেয়ে বড় আঘাত এসেছে ছবির অসম্পূর্ণ দৃশ্য ইউটিউবে প্রকাশকে কেন্দ্র করে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ শাবনূর আরও লিখেছেন, ‘যে সিনেমা বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা, সেটির অসম্পূর্ণ ফুটেজ বিনামূল্যে অনলাইনে ছড়িয়ে দেওয়ার অর্থই হচ্ছে শিল্পী ও সিনেমার প্রতি চরম অসম্মান। আমি কোনোদিনও ইউটিউব কনটেন্টের জন্য কাজ করিনি।’

শুটিং বন্ধ হয়ে যাওয়ার সময় শাবনূর দেশে ফিরবেন না এমন গুঞ্জন উঠলেও তিনি স্পষ্ট করে জানিয়েছেন—এমন সিদ্ধান্ত তিনি কখনোই নেননি। তার প্রশ্ন, ‘আমি কাজ করতে রাজি ছিলাম, অথচ আমার অনুমতি ছাড়াই ফুটেজ কীভাবে ইউটিউব ও ফেসবুকে প্রকাশ করা হলো? এখন আবার পুরোনো দৃশ্য বাদ দিয়ে নতুন করে শুটিংয়ের কথা বলা হচ্ছে, যা একদমই গ্রহণযোগ্য নয়।’

নিজের দীর্ঘ ক্যারিয়ারের অর্জন ও মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে উল্লেখ করে শাবনূর লেখেন, ‘এ ঘটনা আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। এটি শুধু আমার ব্যক্তিগত ক্ষতি নয়, পুরো বাংলা চলচ্চিত্র শিল্পের জন্য হতাশাজনক। আমার ভক্তদের সমর্থনই এখন আমার সবচেয়ে বড় প্রেরণা।’ ‘রঙ্গনা’ ঘিরে চলমান বিতর্কে নিয়ে নির্মাতা ও প্রযোজকের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X