বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৮:১৭ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ

শাকিব খানের শিডিউলে নেই রায়হান রাফি

শাকিব খান ও রায়হান রাফী I ছবি: সংগৃহীত
শাকিব খান ও রায়হান রাফী I ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার সবচেয়ে বড় তারকা শাকিব খানকে নিয়ে রায়হান রাফী নির্মাণ করেছিলেন ‘তুফান। ২০২৪ সালে সিনেমাটি মুক্তির পর দেশ-বিদেশে ব্যাপক আলোচনা তৈরি করে সাফল্য পায়। পরে গেল বছরে তিনি নির্মাণ করেন ‘তাণ্ডব নামের আরেকটি সিনেমা। সেটিও বেশ আলোচনা তৈরী করে।

তবে ‘তুফান’মুক্তির পর থেকে দু বছর ধরে এর সিকুয়েল দেখার জন্য মুখিয়ে আছেন দর্শক। কয়েকদিন পর পর ‘তুফান ২’ নিয়ে ছড়ায় নানা গুঞ্জন। সেই আলোচনায় নতুন করে ঘি ঢালতে সম্প্রতি পরিচালক রাফী একটি পডকাস্টে বলেছেন, ২০২৭ সালেই ‘তুফান ২’ আসবে, চলতি বছরে শুটিং শুরু হবে।

তবে খোঁজ নিয়ে যানা যায়, ‘তুফান ২’ নিয়ে শাকিব খান ও রায়হান রাফীর সঙ্গে তেমন কোনো ফলপ্রসূ আলোচনাই হয়নি। রাফীর এই দাবি মোটেও সত্য নয় বলে জানিয়েছে শাকিবের ঘনিষ্ঠসূত্র।

জানা গেছে, ‘তুফান’-এর প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে শাকিবের অন্য সিনেমা নিয়ে আলাপ আলোচনা চলমান থাকলেও সেখানে নেই রায়হান রাফী।

শাকিবের বিশ্বস্ত ওই সূত্রটি আরো জানায়, ২০২৬ ও ২০২৭ সালে রাফীকে কোনো শিডিউল দেননি শাকিব খান। বাংলাদেশের অন্যান্য নির্মাতাদের সঙ্গে এই তারকা অভিনেতার নতুন সিনেমা নিয়ে আলাপ হলেও সেই শিডিউলের তালিকায় রায়হান রাফী নেই। তাই সূত্র জানাচ্ছে, আপাপত ‘তুফান ২’ হচ্ছে না।

২০২৫ সালের তুমুল জনপ্রিয় সিনেমা ‘বরবাদ’র পরিচালক মেহেদী হাসান হৃদয়কে দিয়ে নতুন ক্যারিশমা দেখিয়েছিলেন শাকিব খান। এই সিনেমাটি গেল কয়েকবছরের সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় বলে মনে করেন দর্শকরা।শোনা যাচ্ছে, আগামীতেও একাধিক নতুন নির্মাতা রয়েছেন শাকিবের লাইনআপে, যারা শাকিবকে ভিন্নভাবে এবং নতুনভাবে হাজির করতে প্রি-প্রডাকশনে লেগে পড়েছেন। তাদের মধ্যে একেবারেই নেই রায়হান রাফী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

১০

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

১১

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১২

চরিত্র হনন: এক নীরব ঘাতক

১৩

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১৪

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১৫

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১৬

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১৭

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১৮

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৯

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

২০
X