মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৩ এএম
অনলাইন সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আলোচনায় তারকাদের নির্বাচনী এলাকা

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভোটের ডামাডোলে যখন উত্তাল দেশ, তখন আলোচনার কেন্দ্রে শুধু রাজনীতি নয়—তারকাদের ব্যালটযাত্রাও। আর মাত্র এক দিন পরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচন ঘিরে সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ তারকারাও প্রস্তুতি নিচ্ছেন ভোটকেন্দ্রে যাওয়ার। কেউ প্রচারে মাঠে নেমেছেন, কেউ সামাজিক মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাচ্ছেন।এরই মধ্যে রাজধানী ঢাকায় বসবাসকারী একাধিক জনপ্রিয় তারকার ভোটার এলাকা ও ভোটদানের সম্ভাবনা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। তাহলে কে কোন এলাকার ভোটার? কে পারবেন নিজের পছন্দের প্রার্থী বেছে নিতে, আর কার ভাগ্যে থাকছে না ভোটকেন্দ্রের পথচলা? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান রাজধানীর গুলশান এলাকার বাসিন্দা। তিনি ঢাকা-১৭ আসনের ভোটার। আগের নির্বাচনগুলোতে গুলশানের মডেল স্কুলকেন্দ্রে ভোট দিয়েছেন তিনি। তবে এবার ‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ের কাজে ভারতে থাকায় তার ভোট দেওয়া হচ্ছে না।

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানও বারিধারা এলাকার বাসিন্দা এবং তিনিও ঢাকা-১৭ আসনের ভোটার। বর্তমানে তিনি দেশের বাইরে অবস্থান করছেন। তবে তিনি ভোট দেবেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

চিত্রনায়ক আরিফিন শুভ ঢাকা-১১ আসনের ভোটার। নির্বাচনের সময় তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করায় এবার ভোট দিতে পারবেন না। এদিকে, জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও ঢাকা-১১ আসনের ভোটার। অন্যদিকে চিত্রনায়িকা অপু বিশ্বাস বাড্ডা এলাকার বাসিন্দা, যা ঢাকা-১১ আসনের অন্তর্ভুক্ত; তিনি দেশেই অবস্থান করছেন।

জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ রাজধানীর রাজারবাগ এলাকায় বসবাস করেন। তিনি ঢাকা-১৯ আসনের ভোটার। ঢাকাই চলচ্চিত্রের খল অভিনেতা ও প্রযোজক মিশা সওদাগর ঢাকা-১৮ আসনের ভোটার। এছাড়া চিত্রনায়িকা পূর্ণিমা খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় বসবাস করেন। ফলে তিনি ঢাকা-১৮ আসনে ভোটার।

জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ঢাকা-৮ আসনের ভোটার। অভিনেত্রী শবনম ফারিয়াও চঞ্চলের মতো ঢাকা-৮ আসনের ভোটার। চিত্রনায়ক বাপ্পী চৌধুরী নারায়ণগঞ্জ-৪ আসনের ভোটার বলে জানা গেছে। তবে বিদেশে অবস্থান করায় দেশের একঝাঁক তারকা ভোট দিতে পারছেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X