বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ইত্যাদির ঈদ আয়োজনে গান গাইবেন বুবলী

শবনম বুবলী । ছবি : সংগৃহীত
শবনম বুবলী । ছবি : সংগৃহীত

দেশের রূপালি পর্দায় অভিনয়ের জাদুতে মুগ্ধতা ছড়িয়েছেন বহুবার। এবার সেই পরিচিত গণ্ডি পেরিয়ে নতুন এক রূপে হাজির হতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। প্রথমবারের মতো গায়িকা হিসেবে দর্শকের সামনে আসছেন তিনি। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি-র বিশেষ ঈদ আয়োজনে কণ্ঠ মেলাবেন এই নায়িকা, আর তার সঙ্গে থাকছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল।

অনুষ্ঠানটির আয়োজক সূত্র থেকে জানা যায়, পেশাদার কণ্ঠশিল্পী না হয়েও বুবলী অত্যন্ত চমৎকারভাবে গানটি গেয়েছেন। গান গেয়ে বুবলীর আত্মপ্রকাশ ঈদ ইত্যাদির অন্যতম বড় চমক হিসেবে ধরা হচ্ছে।

জানা গেছে, গানটির কথা লিখেছেন প্রখ্যাত গীতিকবি কবির বকুল এবং সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল নিজেই। গত ২৪ জানুয়ারি বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বহিরঙ্গনে নির্মিত ইত্যাদির বিশাল সেটে গানটির চিত্রধারণ করা হয়।

এর আগে ইত্যাদি’র মঞ্চে অভিনয়শিল্পী তাসনিয়া ফারিণ, সিয়াম আহমেদ ও জান্নাতুল সুমাইয়া হিমির মতো তারকারা গান গেয়ে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় এবার বুবলী ও ইমরানের যুগলবন্দি দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে বলে আশা করা হচ্ছে।

হানিফ সংকেত পরিচালিত ‘ইত্যাদি’তে প্রতি বছরই বিশেষ পরিকল্পনা ও বৈচিত্র্যময় পরিবেশনা থাকে। ইতিপূর্বে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, পারভীন সুলতানা দিতি, মৌসুমী এবং নোবেল ও অপি করিমের মতো তারকারাও এই মঞ্চে গান গেয়েছেন। ফাগুন অডিও ভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, গানের নির্মাণশৈলী, লোকেশন এবং শিল্পীদ্বয়ের গায়কী মিলিয়ে এই পরিবেশনাটিও পূর্বের মতো দর্শকপ্রিয়তা পাবে।

ঈদের বিশেষ ‘ইত্যাদি’ প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পর্দায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১০

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

১১

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১২

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১৩

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৪

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১৫

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৬

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৭

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৮

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৯

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

২০
X