বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০১:২০ পিএম
আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বাবু ভাইকে হাসিমুখে দেখাটাই ছিল সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা : চঞ্চল চৌধুরী

ফজলুর রহমান বাবু ও চঞ্চল চৌধুরী। ছবি : সংগৃহীত
ফজলুর রহমান বাবু ও চঞ্চল চৌধুরী। ছবি : সংগৃহীত

জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে থাকা খাদের কিনারা থেকে ফিরে এসেছেন তিনি। যার কণ্ঠের জাদু কিংবা অভিনয়ের নিপুণতায় পর্দার প্রতিটি চরিত্র হয়ে উঠত জীবন্ত, সেই ফজলুর রহমান বাবু এখন যমে-মানুষে লড়াই জিতে সুস্থতার পথে। চলতি মাসের শুরুতেই বিনোদন জগতে নেমে এসেছিল বিষাদের ছায়া।

খবর আসে, হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লড়ছেন এই গুণী শিল্পী। পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে চিকিৎসকরা জরুরি ভিত্তিতে ওপেন হার্ট সার্জারি করার সিদ্ধান্ত নেন। দীর্ঘ সেই অস্ত্রোপচারের পর আইসিইউর কাঁচঘেরা দেয়ালের ওপাশে যখন নিস্তব্ধতা, তখন বাইরে অগণিত ভক্ত আর সহকর্মীর প্রার্থনায় ভারী হয়ে উঠেছিল আকাশ।

অপারেশনের ধকল কাটিয়ে বর্তমানে নিজের বাসায় বিশ্রামে আছেন বাবু। আর এই ঈদের ব্যস্ততম সময়েও তাকে দেখতে সপরিবারে ছুটে গিয়েছিলেন বাংলা নাটক ও চলচ্চিত্রের আরেক দাপুটে অভিনেতা এবং বাবুর দীর্ঘদিনের সহযোদ্ধা চঞ্চল চৌধুরী। বুধবার (২৫ মার্চ) বিকেলে চঞ্চলের ফেসবুক পেজে ভেসে ওঠে এক টুকরো স্বস্তির ছবি। সেখানে দেখা যায়, অসুস্থতার ছাপ থাকলেও মুখে চিরচেনা সেই অমলিন হাসি নিয়ে বসে আছেন ফজলুর রহমান বাবু

সেই মুহূর্তের ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করে চঞ্চল চৌধুরী ক্যাপশনে লিখেছেন এক আবেগঘন বার্তা।

তিনি লিখেছেন, ‘এবারের ঈদে সবচেয়ে ভালোলাগার মুহূর্ত ছিল সপরিবারে বাবুভাইকে দেখতে যাওয়া। অনেক বড় জটিল একটা অপারেশনের পর বাবু ভাইকে এ রকম হাসি মুখে দেখব, এটাই ছিল সৃষ্টিকর্তার কাছে বিনীত প্রার্থনা।’ চঞ্চল আরও যোগ করেন, প্রিয় ‘বাবু ভাই’ এখন অনেকটাই সুস্থ। খুব দ্রুতই তিনি ফিরে আসবেন লাইট-ক্যামেরা-অ্যাকশনের সেই চেনা ভুবনে।

উল্লেখ্য, গত বছর ‘ইনসাফ’ সিনেমায় বাবুর অনবদ্য অভিনয় আজও দর্শকদের চোখে ভাসে। ছোট পর্দা হোক বা বড় পর্দা— ফজলুর রহমান বাবু মানেই এক পশলা তৃপ্তি। জীবনের এই কঠিন ‘অ্যাকশন দৃশ্য’ সফলভাবে শেষ করে তিনি আবারও পর্দার সামনে ফিরবেন, এখন সেই অপেক্ষাতেই প্রহর গুনছে ভক্তরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X