বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

কক্সবাজার চলচ্চিত্র উৎসব শুরু আগামীকাল

ছয় সিনেমার পোস্টারের কোলাজ । ছবি - সংগৃহীত
ছয় সিনেমার পোস্টারের কোলাজ । ছবি - সংগৃহীত

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কক্সবাজার ফিল্ম ক্লাব প্রথম আয়োজন করেছে‌ ‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব-২০২৬’। দুই দিনব্যাপী (২৭ ও ২৮ মার্চ) এ উৎসবে প্রদর্শিত হবে একটি প্রামাণ্যচিত্র এবং ছয়টি সিনেমা। আগামীকাল (২৭ মার্চ) বিকেলে উৎসবের উদ্বোধন হবে প্রামান্যচিত্র প্রদর্শনের মাধ্যমে। এরপর প্রদর্শিত হবে অপু বিশ্বাস অভিনীত ও বন্ধন বিশ্বাস পরিচালিত ‘ছায়াবৃক্ষ’ সিনেমা। উদ্বোধনী দিন মোট তিনটি সিনেমা দেখানো হবে। আরও দুই সিনেমা হলো অপূর্ব রানা পরিচালিত ‘জলরং’ এবং বড়ুয়া সুনন্দা কাঁকন পরিচালিত ‘ডট’।

২৮ মার্চ উৎসবের সমাপনী দিনে দর্শকরা দেখতে পাবেন তিন সিনেমা। এগুলো হলো সবুজ খান পরিচালিত সিনেমা ‘বেহুলা দরদী’, মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ‘ময়নার চর’ এবং তানভীর হাসান পরিচালিত ‘মধ্যবিত্ত’ প্রদর্শনের মাধ্যমে পর্দা নামবে প্রথম কক্সবাজার চলচ্চিত্র উৎসবের।

কক্সবাজার ফিল্ম ক্লাবের সভাপতি মোহাম্মদ সেলিম বলেন, ‘মোবাইল ফোনের ক্ষুদ্র স্ক্রিনে সিনেমা দেখার এই যুগে বাংলা চলচ্চিত্রের ধ্রুপদী ও আধুনিক গল্পগুলোকে বড় পর্দায় ফিরিয়ে আনাই এই আয়োজনের মূল লক্ষ্য। বড় পর্দায়, খোলা আকাশের নিচে, একসঙ্গে বসে একটি গল্প দেখা, এ সহজ অথচ গভীর অভিজ্ঞতাই এখানে মূল আকর্ষণ।’

আয়োজকরা জানিয়েছেন, উৎসবটি বিনামূল্যে সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। কক্সবাজারের লাবণী বিচ পয়েন্ট উন্মুক্ত মঞ্চে প্রতিদিন সন্ধ্যায় তিনটি সিনেমা প্রদর্শিত হবে। কক্সবাজার চলচ্চিত্র উৎসবের মিডিয়া পার্টনার চ্যানেল এস। সহযোগিতায় কক্সবাজার জেলা প্রশাসক, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও গণযোগাযোগ অধিদপ্তর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’—ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১০

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১১

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১২

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৪

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৫

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৬

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৭

বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৮

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৯

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

২০
X