কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

নিজে মন্ত্রী এবং মন্ত্রীর বউ হওয়ার শখ ছিল বাঁধনের!

অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছবি : সংগৃহীত
অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছবি : সংগৃহীত

দেশের ছোট ও বড়পর্দার জনপ্রিয় তারকা অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বাস্তব জীবনের ইচ্ছার কথা প্রকাশ করতে গিয়ে এই অভিনেত্রী জানিয়েছেন, একটা সময় মন্ত্রীর বউ হওয়ার শখ ছিল তার। শুধু তাই নয়, তার নিজে মন্ত্রী হওয়ার ইচ্ছাও ছিল।

সম্প্রতি এক অনুষ্ঠানে নিজেই এমনটা জানিয়েছেন অভিনেত্রী বাঁধন।

এবার ঈদে মুক্তি পেয়েছে তানিম নূর পরিচালিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’, যেখানে বাঁধন একজন মন্ত্রীর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটি প্রসঙ্গে কথা বলতে গিয়েই বাস্তব জীবনের ইচ্ছার কথা সামনে আনেন এই অভিনেত্রী।

এ সময় নিজের ব্যক্তিজীবন নিয়ে বাঁধন বলেন, ‘আমি সবসময়ই খোলামেলা কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করি। কোনো বিষয় গোপন রাখতে পছন্দ করি না। সেই জায়গা থেকে বলতে চাই, আমার দুটি ডিভোর্স হয়েছে। এখন প্রেম করছি। হয়তো ভবিষ্যতে বিয়েও করব।’

তিনি বলেন, ‘একটা সময় মন্ত্রীর বউ হওয়ার শখ ছিল। শুধু তাই নয়, নিজে মন্ত্রী হওয়ার ইচ্ছাও ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে অনেক ইচ্ছাই পরিবর্তন হয়েছে, যার জন্য আমি আনন্দিত। এখন আমার কাজের প্রতিই সব মনোযোগ।’

উল্লেখ্য, তানিম নূরের পরিচালনায় নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি। একটি ট্রেনযাত্রাকে কেন্দ্র করে গড়ে ওঠা এই গল্পে বিভিন্ন চরিত্রের জীবনের নানা দিক ফুটে উঠেছে।

এতে আরও অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম, শরিফুল রাজ, সাবিলা নূর, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা এবং নতুন মুখের একঝাঁক শিল্পী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১০

এনসিপির ফল উৎসবে হামলা

১১

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১২

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৩

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৪

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৫

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৬

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৭

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১৮

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১৯

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

২০
X