কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৩, ০৫:২২ পিএম
আপডেট : ২৩ জুন ২০২৩, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

আমি তোমার প্রাক্তন প্রেমিকাদের মতো নই : পরীমণি

অভিনেত্রী পরীমণি। ছবি: সংগৃহীত
অভিনেত্রী পরীমণি। ছবি: সংগৃহীত

অভিনেতা শরিফুল রাজের সঙ্গে খুব একটা ভালো সময় যাচ্ছে না পরীমণির। মাঝে তাদের বিচ্ছেদের খবরও ছড়িয়ে পড়ে সংবাদমাধ্যমে। বর্তমানে তারা এক সঙ্গে থাকছেন না বলেও জানা গেছে। এর মধ্যেই ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে যেন আগুনে ঘি ঢেলে দিয়েছেন অভিনেত্রী পরীমণি।

শুক্রবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে পরীমণি তার নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে লিখেছেন, ‘এভাবেই বছর পেরোবে, কাল পেরোবে। যেভাবে এখন মাস পেরিয়ে যায়! কিছু তবু ফিরে পাওয়া যায় না। এই যেমন আমি। হারিয়ে ফেললে তো হারিয়েই ফেললে।’

তিনি আরও লেখেন, ‘আমি তোমার ওই সব প্রাক্তন প্রেমিকাদের মতো নই, যে চাইলেই আবার গায়ে ঘেঁষা যায়।’

এই স্ট্যাটাসটি পরীমণি রাজের উদ্দেশ্যে লিখেছেন কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি।

গত ২৯ মে মধ্যরাতে রাজের ফেসবুকে থেকে তিন অভিনেত্রীর সঙ্গে তার ধূমপান এবং আপত্তিকর কথাবার্তার ভিডিও আর ছবি ছড়িয়ে পড়ে। যদিও কিছুক্ষণ পরই আবার সেগুলো সরিয়ে ফেলা হয়। কিন্তু ততক্ষণে সবখানে ছড়িয়ে যায় সেগুলো। এরপরই থেকেই মূলত, রাজ-পরীমণির সংসারে ভাঙনের সুর শোনা যাচ্ছে।

এক অনুষ্ঠানে পরীমণি জানান, ওই ঘটনার ১০ দিন আগেই রাজ তার জিনিসপত্র নিয়ে বাসা থেকে বেরিয়ে গেছেন। যাওয়ার আগে জানান, তিনি আর পরীমণির সঙ্গে সংসার করবেন না। অভিনেত্রীও সাফ জানিয়ে দেন, তারও ইচ্ছা নেই রাজের সঙ্গে সংসার করার।

এসবের মধ্যে গত ১০ জুন হঠাৎ করে তাদের দুজনকে আবার এক সঙ্গে দেখা যায়। ওইদিন ছিল তাদের পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্যের ১০ মাস পূরণ হলো। আর তাই ওইদিন রাতে কেক কেটে সন্তানের ১০ মাসপূর্তি উদযাপন করেন রাজ-পরী। সঙ্গে নায়িকার নানা শামসুল হক গাজীও ছিলেন।

উল্লেখ্য, ২০২১ সালে ‘গুণীন’ ছবিতে কাজ করতে গিয়ে একে অপরকে মন দেওয়া নেওয়া করেন রাজ-পরী। পরে ওই বছরের নভেম্বরে তারা গোপনে বিয়ে করেন। সে খবর প্রকাশ করেন গত বছরের ১০ জানুয়ারি। একইসঙ্গে পরীমণি জানান, তিনি মা হতে চলেছেন। গত ১০ আগস্ট পৃথিবীতে আসে রাজ-পরীর রাজ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১০

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১১

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১২

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৩

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১৪

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১৫

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৬

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৭

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১৮

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১৯

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

২০
X