বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ০৪:৩৬ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৩, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

ইভা নেই, মাহফুজুর রহমানের আয়নায় কার ছবি?

ড. মাহফুজুর রহমান। ছবি: সংগৃহীত
ড. মাহফুজুর রহমান। ছবি: সংগৃহীত

বহু আগেই সংগীতশিল্পী ইভা রহমানের সঙ্গে বিচ্ছেদ হয়েছে মাহফুজুর রহমানের। সেই বিচ্ছেদের যন্ত্রণা ফুটে উঠেছে মাহফুজুর রহমানের নানা গানে। প্রতিবারের মতো এবারের ঈদেও কী বিরহী কোনো গানে দর্শক মাতাবেন মাহফুজুর রহমান? সেই উত্তর সরাসরি জানা না গেলেও মাহফুজুর রহমানের ঘরের আয়নায় দেখা মিলল অন্য এক নারীর ছবি। তবে এই নারী মাহফুজুর রহমানের বাস্তব জীবনের কোনো নারী নন, মিউজিক ভিডিওর দৃশ্যে মাহফুজুর রহমানের আয়নায় দেখা যাবে সেই নারীর ছবি।

বলছিলাম, এটিএন বাংলার চেয়ারম্যান ও কণ্ঠশিল্পী মাহফুজুর রহমানের এবারের ঈদের আয়োজন ঘিরে। প্রতিবছরের মতো এই ঈদেও একক সংগীতানুষ্ঠান নিয়ে দর্শকদের মাঝে হাজির হচ্ছেন এই কণ্ঠশিল্পী। এবারে একসঙ্গে দুই চ্যানেলে একক সংগীতানুষ্ঠান নিয়ে আসছেন তিনি। এটিএন বাংলার পাশাপাশি সংবাদভিত্তিক চ্যানেল এটিএন নিউজেও দেখা যাবে এই শিল্পীকে।

২০১৬ সাল থেকে ধারাবাহিকভাবে এটিএন বাংলায় প্রচার হচ্ছে তার গাওয়া গান নিয়ে একক সংগীতানুষ্ঠান। এ ধারাবাহিকতায় এবারের ঈদেও তার গাওয়া একগুচ্ছ গান নিয়ে এটিএন বাংলায় ঈদের দিন রাত ১০.৩০ মিনিটে প্রচার হবে একক সংগীতানুষ্ঠান ‘তুমি আমার অন্তরে’। এবারের অনুষ্ঠানে রয়েছে মোট ১১টি গান। অ্যালবামের গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং ড. মাহফুজুর রহমান। অ্যালবামে রয়েছে ভেঙে চুরে ছারখার, তোমার হাসি ভালোবাসি, মনটা শুধু তোমার, চুপি চুপি কাছে এসে, তোমায় খুঁজে বেড়ায়, ওই আকাশ নীলে দুজন এবং রিমিক্স দাইমা-৩ শিরোনামের গান। এ ছাড়ও মাহফুজুর রহমান গাইবেন জনপ্রিয় চারটি গজল। এগুলো হলো আকেলা না জানা, কাভিতো তুমকো, মুঝে তুম নাজারসে ও চুপকে চুপকে।

এটিএন নিউজে প্রচার হবে ড. মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান ‘তোমার মাঝে বাঁচি’। ১০টি গান দিয়ে সাজানো হয়েছে এ অনুষ্ঠানটি। এ অনুষ্ঠানেও থাকছে জনপ্রিয় চারটি গজল। এগুলো হলো ফাসানা এ দিল, দুনিয়া কিসি কে পেয়ার, হামছে বাদাল গ্যায়া ও ঝুমে এ দিল। এ ছাড়া থাকছে আজ থেকে সবাইকে, তুমিতো জানো না, একটুখানি হাসো না, ও রমণী, তোমাকে ভালোবাসি খুব এবং মনের স্বীকৃতি শিরোনামের গান। এটিএন বাংলার স্টুডিওতে গানগুলো চিত্রায়ন করা হয়েছে বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১০

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১১

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১২

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৩

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৪

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৫

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৬

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৭

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৮

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৯

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

২০
X