আরিফ সরদার, ঝালকাঠি
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

জনপ্রিয় সংগীতশিল্পী জসিম এখন চা দোকানি

নিজের চায়ের দোকানে কণ্ঠশিল্পী জসিম শাহ ও ডানে তাকে নিয়ে পোস্টার । ছবি : কালবেলা
নিজের চায়ের দোকানে কণ্ঠশিল্পী জসিম শাহ ও ডানে তাকে নিয়ে পোস্টার । ছবি : কালবেলা

‘চুমকি বড় স্বার্থপর’ গানের অ্যালবাম করেই প্রশংসিত হয়েছিলেন কণ্ঠশিল্পী জসিম শাহ। তার করা অ্যালবাম দেশ-বিদেশের দর্শকের কাছে দারুণ গ্রহণযোগ্যতা পেয়েছিল। এরপর ‘দুঃখে গড়া জীবন’, ‘তোমার জন্য কাঁদি আমি’সহ একেরপর এক অ্যালবাম বের হয়েছিল। আর সেগুলো জনপ্রিয়তা পেয়েছিল বেশ।

বর্তমানে তিনি কাজের অভাবে নিজ জেলা ঝালকাঠির নলছিটিতে একটি চায়ের দোকান দিয়েছেন। আর এই ছোট্ট চায়ের দোকান থেকে যা আয় হয় তা দিয়ে চলে তার সংসার।

কথা হয় কণ্ঠশিল্পী জসিম সরদারের সঙ্গে। তিনি বলেন, শুরুটা হয়েছিল ২০০৬ সালে গুরু গিয়াস উদ্দিন লিটু ভাইর মাধ্যমে। প্রথমে নিজ উপজেলায় বিভিন্ন স্থানে গান করতাম। তারপর ঢাকায় গিয়ে বিভিন্ন স্টাইলে গান করি। এরপর সুরকার নাজির মাহমুদের সঙ্গে পরিচয় হয়। তার মাধ্যমে সোনালী প্রোডাকসের কর্ণধার ইকবাল ভাইয়ের কাছে যাই।

তিনি বলেন, প্রথম অ্যালবাম বের হয় ‘চুমকি বড় স্বার্থপর’। এটাতে ব্যাপক সাড়া পাই। এরপর একের পর এক অ্যালবাম বের হয়। দীর্ঘদিন সংগীতের সঙ্গে ওঠাবসা ছিল। সংগীতের অবস্থান ধরে রাখার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু আর্থিক সমস্যার কারণে আর ধরে রাখতে পারিনি। তাই নিজ এলাকায় একটি চায়ের দোকান দিয়েছি।

আধুনিক, ফোক, ব্যান্ডসহ সব গানের জন্য এখন কেউ যদি তাকে দিয়ে কাজ করাতে চায় তাহলে তিনি কাজ করবেন বলে জানিয়েছেন।

নলছিটি পৌরশহরের স্থানীয়রা জানান, কণ্ঠশিল্পী জসিমের অনেক প্রতিভা রয়েছে। তার কণ্ঠস্বর অনেক ভালো। তাকে আবার কেউ সুযোগ দিলে সে ভালো কিছু করতে পারবে।

জসিমের ওস্তাদ গিয়াস উদ্দিন লিটু বলেন, জসিমের বাবাও একজন পুরোনো দিনের শিল্পী ছিলেন। জসিমের প্রতিভা অনেক ভালো। ও ভালো কিছু করতে পারত। কিন্তু কালের বিবর্তনের ফলে শিল্পীরা হারিয়ে যাচ্ছে। ভালো শিল্পীদের এখন আর মূল্যয়ন করা হয় না। বর্তমানে গান ছেড়ে একটি চায়ের দোকান দিয়েছেন, কিন্তু কেউ যদি তাকে সুযোগ দেয় তাহলে ভালো কিছু করতে পারত। ওর গানের সুর এখনো অনেক সুন্দর। আমরা চাই সে আগের জায়গায় ফিরুক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১০

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১১

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১২

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৩

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১৪

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১৬

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৭

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৮

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৯

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

২০
X