বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ০৯:১০ এএম
প্রিন্ট সংস্করণ

দক্ষিণ কোরিয়ার জন্য প্রস্তুত মিলা

মিলা ইসলাম। ছবি : সংগৃহীত
মিলা ইসলাম। ছবি : সংগৃহীত

তারকা কণ্ঠশিল্পী মিলা ইসলাম কানাডার পর এবার দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন। ২৬ অক্টোবর চাংওনের ইয়ংজি কালচারাল পার্কের মূল মঞ্চে অনুষ্ঠিত হবে ২০তম অভিবাসী আরিরাং বহু সংস্কৃতি উৎসব, যেখানে মিলা তার সংগীত পরিবেশন করবেন। এরই মধ্যে এ সফরের সব প্রস্তুতি সম্পন্ন করেছেন তিনি।

মিলা বলেন, ‘এ উৎসবের মঞ্চে বাংলার সংস্কৃতি তুলে ধরা এবং বাংলা সংগীতকে বিশ্বদরবারে উপস্থাপন করা একটি গর্বের মুহূর্ত।’

তার সঙ্গে থাকবেন ব্যান্ডের সদস্যরা—এনায়েত (বেস গিটার), ম্যালকম (লিড গিটার), কাকন (কিবোর্ড) এবং নাঈম (ড্রামস)। তিনি জানিয়েছেন, গান ও পারফরম্যান্সের মাধ্যমে প্রবাসী বাঙালি এবং স্থানীয় দর্শকদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করবেন।

অনেকদিন অন্তরালে থাকার পর মিলার গান জগতের যাত্রা নতুনভাবে শুরু হয়েছে। ‘ইনসাফ’ সিনেমায় প্লেব্যাক এবং ‘আকাশেতে লক্ষ তারা ২.০’ গান শ্রোতাদের মধ্যে নতুন উচ্ছ্বাস জাগিয়েছে। এর ফলে নতুন গান আয়োজন ও দেশের বাইরে মঞ্চে অংশগ্রহণের আহ্বান বেড়েছে।

মিলার সংগীত যাত্রা দুই দশক পার করেছে। এনিয়ে তিনি বলেন, ‘অনেকে বলছেন দীর্ঘ সফর; কিন্তু আমি এটাকে দীর্ঘ ভাবি না। আমার কাছে এখনো অনেক কিছু দিতে হবে—অনেক মঞ্চ, অনেক গান, অনেক শ্রোতা অপেক্ষা করছে। মঞ্চে দর্শকদের উচ্ছ্বাস এবং নাম ধরে ডাক আমাকে প্রতিনিয়ত নতুন করে গান গাইতে অনুপ্রাণিত করে।’

এ সফর বাংলা সংগীতপ্রেমীদের জন্য আবারও বিশেষ মুহূর্ত হয়ে থাকবে বলে মনে করছেন এ পপ তারকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X