শিবলী আহমেদ
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ০১:০২ পিএম
অনলাইন সংস্করণ

ভোটারদের উন্নয়নের কথা শোনাচ্ছেন মাহিয়া মাহি

চিত্রনায়িকা মাহিয়া মাহি। ছবি : সংগৃহীত
চিত্রনায়িকা মাহিয়া মাহি। ছবি : সংগৃহীত

বর্তমানে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। সেখানে বিভিন্ন সভা-সমাবেশেও অংশগ্রহণ করছেন। ভোটারদের শোনাচ্ছেন উন্নয়নের কথা। কেননা, ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

কালবেলাকে মাহি বলেন, ‘মানুষের কাছাকাছি যাচ্ছি, উন্নয়ন নিয়ে কথা বলছি। সাধারণ মানুষ আমাকে বেশ পছন্দ করছেন। তারা আমাকে উৎসাহ দিচ্ছেন। তারা বলছেন, আপনি মনোনয়ন পাবেন। আমরা আপনাকে ভোট দেব’।

গত শনিবার বিকেলে দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন মাহি।

বিষয়টি নিজের ফেসবুকে পোস্টে নিশ্চিত করেছেন তিনি। পোস্টে লিখেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আজ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করলাম।

পোস্টে তিনি জানান, ২০ নভেম্বর বিকেল ৩টায় মনোনয়নপত্র জমা দেবেন। সেদিন তিনি নিজে উপস্থিত থেকেই জমা দেবেন সেটি।

উল্লেখ্য, এই চিত্রনায়িকা তার ১১ বছরের ক্যারিয়ারে বেশকিছু সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মারা গেলেন আওয়ামী লীগের এক নেতা

লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সংযুক্ত আরব আমিরাত

৩০ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী

পশ্চিমবঙ্গের হলদিয়া রিফাইনারিতে ভয়াবহ আগুন, আহত ১৫

গোপালগঞ্জে ৭ বছরেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ

ব্রাজিল কোন কৌশলে জাপানকে হারাল, জানালেন আনচেলত্তি

১০

ঘুমন্ত স্বামীকে বিশেষ কায়দায় হত্যার পর মাটিচাপা দেন স্ত্রী

১১

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডানপন্থি, বাগড়া বামপন্থিদের

১২

আজকের স্বর্ণের বাজারদর

১৩

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক

১৪

চোখ উপড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার

১৫

যুক্তরাষ্ট্র চুক্তি মানলেই প্রতিশ্রুতি রক্ষা করবে ইরান, বললেন পেজেশকিয়ান

১৬

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭.৬ শতাংশ

১৭

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯

১৮

ব্রাজিলের জয়ে অনন্য রেকর্ড ক্যাসেমিরোর

১৯

বিশ্বকাপে মহা অঘটন, ৪৪ বছরের ইতিহাস ভেঙে জার্মানির বিদায়

২০
X