এ এইচ মুরাদ
প্রকাশ : ২৭ জুন ২০২৪, ০২:৫৩ এএম
আপডেট : ২৭ জুন ২০২৪, ১১:৩২ এএম
প্রিন্ট সংস্করণ

নায়িকাদের প্রত্যাখ্যান!

নায়িকাদের প্রত্যাখ্যান!
নায়িকাদের প্রত্যাখ্যান!

ঢালিউডে নারীকেন্দ্রিক গল্পের সিনেমা খুব একটা হয় না। ইন্ডাস্ট্রির সূচনালগ্নে নারী শিল্পীরা প্রাধান্য পেলেও বিগত বছরগুলোয় ভারতের সাউথ ইন্ডাস্ট্রি ঘরানার গল্পের চলচ্চিত্র নির্মাণের ফলে নারী শিল্পীরা গুরুত্ব হারাচ্ছেন। যদিও দক্ষিণী সিনেমায় নয়নতারার মতো লেডি সুপারস্টার রয়েছেন। কিন্তু দেশের নির্মাতারা নায়িকাপ্রধান সিনেমা নির্মাণে অজানা কারণে উৎসাহবোধ করেন না।

এর মাঝেও বেশ কিছু নারীকেন্দ্রিক গল্পের সিনেমা হয়েছে। তবে খুব একটা সাড়া ফেলতে পারেনি। চলতি বছর মুক্তি পাওয়া বলিউডের নারীকেন্দ্রিক গল্পের ‘ক্রু’ সিনেমা ব্যাপক সাড়া ফেলে। টাবু, কারিনা কাপুর খান ও কৃতি শ্যানন অভিনীত এই সিনেমা দর্শক দারুণভাবে গ্রহণ করে। তিন বিমানবালাকে নিয়ে গল্পে নানা ঘটনা উঠে আসে।

‘ক্রু’ দেখে অনুপ্রাণিত হয়ে দেশের আলোচিত চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুনও এমন সিনেমা নির্মাণের স্বপ্ন দেখেন। কিন্তু শাকিব খান ও বলিউডের সোনাল চৌহান অভিনীত মুক্তি প্রতীক্ষিত ‘দরদ’র পরিচালককে আশাহত করেন ঢাকাই সিনেমার একাধিক তারকা।

মামুন চার নায়িকা নিয়ে সিনেমাটি নির্মাণের স্বপ্ন বুনেন। তার মধ্যে চতুর্থ নায়িকা আগেই চূড়ান্ত করেন তিনি। ঘনিষ্ঠ সূত্রের খবর, চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া ও মাহিয়া মাহিকে নিয়ে সিনেমাটি নির্মাণের পরিকল্পনা করেন নির্মাতা মামুন। কিন্তু ঝামেলা বাধে চতুর্থ নায়িকা নিয়ে। ওই নায়িকার নাম শুনেই নুসরাত ফারিয়া ও মিম কাজটি ফিরিয়ে দেন। আগেই চূড়ান্ত হওয়া চতুর্থ নায়িকার সঙ্গে নাকি স্ক্রিন শেয়ার করতে আপত্তি রয়েছে তাদের।

কারণ মিম-ফারিয়াদের আলাদা দর্শক শ্রেণি রয়েছে। তারা নিজেদের সমতুল্য কারও সঙ্গেই স্ক্রিন শেয়ার করতে চান। মাহি-মিম-ফারিয়ার একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে কোনো আপত্তি নেই। তবে আর কাউকে যদি নায়িকা হিসেবে নেওয়া হয় তাহলে তাদের সঙ্গে মানানসই কাউকেই নিতে হবে সাফ জানিয়ে দিয়েছেন! স্বল্প পরিচিত ওই নায়িকার পরিবর্তে যদি জয়া আহসান কিংবা দিলারা হানিফ পূর্ণিমাকে কাস্ট করা হয়; তাহলে তিন নায়িকার কারও আপত্তি নেই বলে জানা গেছে।

এমন অবস্থায় বিপাকে পড়েন পরিচালক। সময়ের আলোচিত ও জনপ্রিয় নায়িকাদের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে দিশেহারা মামুন।

‘ক্রু’র আদলে বিগ বাজেটের সিনেমাটি ভারত ও বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মাণের পরিকল্পনা করেন পরিচালক। কলকাতা ও বাংলাদেশে দুটি প্রযোজনা প্রতিষ্ঠানের এতে অর্থলগ্নির পরিকল্পনা ছিল।

বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি মামুন। তবে এমন একটি সিনেমা নির্মাণের ইচ্ছা আছে সেটি ইঙ্গিত করেছিলেন ঘনিষ্ঠজনদের।

এদিকে মাহি, ফারিয়া ও মিমকে একসঙ্গে পরিচালক না পেলে সিনেমাটির ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা দেখা দেবে।

যদি দেশের নায়িকারা রাজি না হয় তাহলে বাংলাদেশ ও ভারত থেকে অন্য শিল্পী নেওয়া হতে পারে। এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে সব কিছুই নির্ভর করছে প্রযোজনা প্রতিষ্ঠানের ওপর। পরিচালকের চার নায়িকার গল্পের স্বপ্নের সিনেমার ভবিষ্যৎ কী হয় তা সময়ই বলে দেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ভারতের বান্দা / পৃথিবীর সবচেয়ে উষ্ণ শহরে জীবন কেমন

শৌচাগারে সিগারেট ধরানোর সময় বিস্ফোরণ, কলেজছাত্রের মৃত্যু

ভেড়ামারায় সাপের কামড়ে স্বামীর মৃত্যুতে পাগলপ্রায় অন্তঃসত্ত্বা স্ত্রী

থানায় সেবা নিতে এসে কেউ যেন কষ্ট না পায়: আইজিপি

মাইক্রোবাসে আগুন, প্রাণে বাঁচলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদকর্মীরা

তিন ঘণ্টার ব্যবধানে ময়মনসিংহে আবারও ট্রেন লাইনচ্যুত

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

২৫টি এয়ারক্রাফট দিয়ে ২০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

১০

প্রথম ফিউচারনেশন ফিল্ম ফেস্ট ২০২৬ 

১১

শিক্ষক সংকটে মান হারাচ্ছে তারাগঞ্জ ওয়াকফ এস্টেট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়

১২

সুরে সুরে মোহাম্মদ রফিকে স্মরণ

১৩

আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং কখনোই জানাব না: ইরানের স্পিকার

১৪

সকালের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৫

যারা মনে করেন ইরানের সঙ্গে আলোচনা সম্ভব নয়, তাদের এমন অবস্থানে হতাশ ভান্স

১৬

বন্দর আব্বাসে নতুন করে মার্কিন হামলা, দাবি সেন্টকমের

১৭

ফাইনালে কি নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার খেলোয়াড়রা, ফিফার নিয়ম কী বলছে?

১৮

বদিউর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান

১৯

মৌলভীবাজারে রথযাত্রা অনুষ্ঠিত

২০
X