বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ০৫:০০ পিএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

হরতাল-অবরোধ বন্ধের দাবিতে রাজপথে নায়ক-নায়িকারা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

‘বন্ধ করো হরতাল-অবরোধ, বন্ধ করো আগুন সন্ত্রাস’ লেখা ব্যানার-ফেস্টুন নিয়ে রাজপথে নেমেছে তারকাদের একাংশ। আজ শনিবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি পালন করে তারা।

বিএনপির ডাকা হরতাল-অবরোধ বন্ধের দাবি জানিয়েছেন অভিনয়, সংগীতশিল্পী, নির্মাতা, প্রযোজক, সুরকার ও সংগীত পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন রিয়াজ আহমেদ, নিপুণ আক্তার, ফেরদৌস আহমেদ, তুষার খান, খায়রুল আলম সবুজ, শম্পা রেজা, রাশেদ সীমান্ত, জ্যোতিকা জ্যোতি, ঊর্মিলা শ্রাবন্তী কার, তারিন জাহান, তানভীন সুইটি, শমী কায়সার, মাহিয়া মাহি, নিমা রহমান, নির্মাতা মুশফিকুর রহমান গুলজার, সালাহউদ্দিন লাভলু, মিলন ভট্ট, গায়ক এসডি রুবেল, গায়ক ও সংগীত প্রযোজক ধ্রব গুহসহ অনেকে।

‘ধ্বংসের বিরুদ্ধে শিল্পীসমাজ’র ব্যানারে একত্রিত হয়ে তারা বলেন, জনগণের পেটে লাথি মেরে কোনোভাবেই জনগণের জন্য কাজ করা যায় না। হরতাল অবরোধের মাধ্যমে বিএনপি-জামায়াতের রাজনীতি জনগণের ক্ষতি করছে। যারা নিম্নবিত্ত তাদের তারা হত্যা করছে আগুনসন্ত্রাসের মাধ্যমে। পুলিশ মারা যাচ্ছে, সাংবাদিক আহত হচ্ছে। এসব আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করছে। নতুন প্রজন্মের কাছে নেতিবাচক রাজনীতিকে তুলে ধরছে। আমরা এটি চাই না।

সে সময় রিয়াজ আহমেদ বলেন, আজ আমরা রাস্তায় দাঁড়িয়েছি কারণ বাংলাদেশকে আমরা সবাই ভালোবাসি। বাংলাদেশের পক্ষে শিল্পী সমাজ আজ রাস্তায় এসে দাঁড়িয়েছি। ... প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের আত্মমর্যাদা ফিরিয়ে দিয়েছেন, আমরা তা রক্ষা করতে রাজপথে থাকব। আমরা শিল্পীরা সবাই একত্রিত হয়ে দেশবিরোধী শক্তিকে প্রতিহত করব। তারিন জাহান বলেন, আমি একজন নাগরিক, একজন শিল্পী। নাগরিক হিসেবে আমাদের চাওয়াটা কি! আমরা চাই আমাদের নিজেদের নিরাপত্তা, আমাদের জানমালের নিরাপত্তা। দেশ এগিয়ে যাক। সেই চাওয়াকে পূর্ণ করছেন সেটি সম্পর্কে আমাদের প্রত্যেকেরই জ্ঞান আছে। প্রত্যেক মানুষেরই স্বাধীনতা আছে, রাজনীতিতে সে কোন দলকে সাপোর্ট করবে। এ নিয়ে কারও কোনো কিছু বলার অধিকার নেই। আমি কেন অন্য দলকে সাপোর্ট করব, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় আমাদের আজেবাজে কথা বলে। আমাকে দালাল, তেলবাজ বলে। তবে হ্যাঁ আমরা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ সারা জীবন তাই করে যাব। আপনাদের ভালো লাগলে লাগুক না লাগলে আমাদের কিছু করার নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়কে ঝরল নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর প্রাণ

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সকালের মধ্যে ঢাকাসহ ২০ জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস

ভিপিএল মডেলে কৈশোরবান্ধবসেবা কেন্দ্রে আগ্রহ বেড়েছে কিশোর-কিশোরীর

আজ দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্যাগ কর্মকর্তারা অনুপস্থিত / ধার করা কর্মকর্তা দিয়েই চলছে এইচএসসি পরীক্ষা

কাদামাখা পথে কাঁধে চেপে বিয়ের আসরে বর

বন্যায় এইচএসসি পরীক্ষা এক সপ্তাহ পেছানোর দাবি 

ছাদ চুইয়ে বৃষ্টির পানি, ভিজে নষ্টের মুখে সরকারি দলিল

মাঝ রাতে সন্তানদের চিৎকারে ঘরে মিলল গার্মেন্টস শ্রমিকের রক্তাক্ত দেহ

১০

কমতে শুরু করেছে নদ-নদীর পানি, নেই বন্যার শঙ্কা 

১১

সিলেট থেকে প্রায় এক লাখ ঘনফুট পাথর জব্দ

১২

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন জ্যোতিষী

১৩

ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় ঘোষণা, দোষীর যাবজ্জীবন

১৪

বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে খুশি গরীব-দুস্থরা

১৫

বিপৎসীমার ১০ সেন্টিমিটার অতিক্রম করল তিস্তার পানি, বড় বিপদের মুখে নিম্নাঞ্চল

১৬

ইন্টারনেট ব্যবসায়ীকে ‘ডেভিড ইমিনের’ ফোন, দুদিন পরেই প্রতিষ্ঠানে হামলা

১৭

সেমিফাইনালের আগে মেসিকে ঘিরে উদ্বেগ

১৮

গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ককে ‘শোকজ’

১৯

ফেসবুকে প্রশাসনের সমালোচনা করায় জকসু সদস্য জাহিদকে প্রক্টর অফিসে তলব

২০
X