বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ১১:৫৭ এএম
অনলাইন সংস্করণ

‘মোবারকনামা’য় মোশাররফ করিম, সঙ্গে শবনম ফারিয়া

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মোশাররফ করিম। টিভি ও চলচ্চিত্রের জাঁদরেল অভিনেতা তিনি। এপার বাংলার পাশাপাশি ওপার বাংলার ওয়েব সিরিজ ও সিনেমাতেও সমানতালে কাজ করছেন সুনামের সঙ্গে। চাহিদার শীর্ষে থাকা এ তারকা দীর্ঘদিন কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে আসছেন। সেই ধারাবাহিকতায় এবার আরও একটি ওয়েব সিরিজে নামভূমিকায় ধরা দেবেন তিনি।

গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘মোবারকনামা’ শিরোনামের এই সিরিজের শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। চলছে সম্পাদনা, মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে। এমনটাই জানান নির্মাতা।

‘মোবারকনামা’ সিরিজ নিয়ে মোশাররফ করিম বলেন, ‘এক কথায় অন্যরকম গল্প ও দারুণ এক চরিত্র। একটা সিরিজ বা ওয়েব ফিল্মের ক্ষেত্রে শুটিংয়ের পরও তো অনেক যত্নের ব্যাপার থাকে। ‘মোবারক চরিত্রটি তথাকথিত কোনো হিরো টাইপ চরিত্র নয়। সে সাধারণ মানুষ। তবে সে তার জগতে একদম আলাদা। ব্যক্তিগত জীবনে মোবারক খানিকটা অগোছাল হলেও পেশাগত জায়গায় সে পরিপূর্ণ দক্ষতার সঙ্গে কাজ করে। গল্পে দেখা যায়, একটা লোক জেতার পর বোঝে লোকটা হেরে গেছে। তারপর থেকে নিজের সঙ্গে নিজের লড়াই চলে। চলে অন্তর্দ্বন্দ্ব। এরপর সেখান থেকে বেরিয়ে আসার প্রাণান্ত চেষ্টা। সেখান থেকে আবার চূড়ান্তভাবে জিতে যাওয়ার গল্প।’

এই সিরিজটিতে গুণী এই অভিনেতার সঙ্গে অভিনয় করেছেন শবনম ফারিয়া ও শাহনাজ সুমিসহ অনেকে।

পরিচালক গোলাম সোহরাব দোদুল বলেন, বছরের শুরুতেই সিরিজের পরিকল্পনা করি। পরিকল্পনার সময় থেকেই কেন্দ্রীয় চরিত্রের জন্য মোশাররফ করিমকে ভেবে রাখি। এরপর সময় পেলেই সিরিজের গল্প ও চরিত্র নিয়ে মোশাররফের সঙ্গে আলাপ করি। আমি মনে করি, তার ভেতরে আরও একটা মানুষ বসবাস করে। সে বিভিন্ন রকমের চরিত্রে অভিনয় করে। কিন্তু মনের দিক থেকে মোশাররফ ভীষণ খুঁতখুঁতে স্বভাবের। কখনো সে আপস করে না। অ্যাটলিস্ট আর্ট ফর্মে। ওই চরিত্রটাই আসলে মোবারক, যে কি না আপসহীন চরিত্র। আমার তাই মনে হয়েছে, মোশাররফ সবচেয়ে সেরা পছন্দ।’

‘মোবারকনামা’ সিরিজটিতে মোশাররফ করিমকে একজন আইনজীবীর ভূমিকায় দেখা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেনন-কামরুলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু ২৩ জুন

ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে কুমিল্লার হোমনা, বিপাকে রোগী ও সাধারণ মানুষ

মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করে আরব সাগরে ইরানের ৩ জাহাজ

ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১৬বার

বিনোদনের সংকট নিয়ে যা বললেন আসিফ

উপজেলার হাসপাতালগুলো ১০০ শয্যায় উন্নীতর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

‘ডিন’স অ্যাওয়ার্ড -২০২৬’ ব্যানারে বানান ভুল, জবিতে সমালোচনার ঝড়

হাম সন্দেহে ৪ জনের মৃত্যু

বিশাল জনসংখ্যাকে শিক্ষকেরাই মানবসম্পদে পরিণত করতে পারেন: শিক্ষামন্ত্রী

১০

‘জনগণের হক আর কাউকে লুট করতে দেওয়া হবে না’

১১

অর্থাভাবে মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র!

১২

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

১৩

শেষ জুটির ঝড়ে বাংলাদেশের ১৩১

১৪

যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

১৫

চট্টগ্রামে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় মনিরের যাবজ্জীবন

১৬

পাট ও বস্ত্র সচিব হলেন শরফ উদ্দিন

১৭

১৬ বছর পরও থামেনি ট্রল, এবার মুখ খুললেন প্রভা

১৮

শঙ্কা মৎস্যমন্ত্রীর / দেশের প্রাকৃতিক মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে

১৯

ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে ১২০ মিলিয়ন মার্কিন ডলারের ভোজ্য তেল রপ্তানি চুক্তি

২০
X