তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ১০:০৭ এএম
প্রিন্ট সংস্করণ

সুমির নতুন অধ্যায়

শাহনাজ সুমি I ছবি: সংগৃহীত
শাহনাজ সুমি I ছবি: সংগৃহীত

চাকরিজীবনে নতুন অধ্যায় শুরু করলেন অভিনেত্রী শাহনাজ সুমি। সম্প্রতি দেশের স্বনামধন্য উন্নয়ন সংস্থা ব্র্যাকের হেলথ প্রোগ্রামে যোগ দিয়েছেন এই অভিনেত্রী। কিছুদিন আগেই গ্র্যাজুয়েশন সম্পন্ন করার পরই তিনি কর্মজীবনে পা রাখলেন।

চাকরিতে যোগ দেওয়া প্রসঙ্গে কালবেলাকে সুমি বলেন, ‘আমি ব্র্যাকের হেলথ প্রোগ্রামে কাজ শুরু করেছি। প্রতিষ্ঠানটি বাংলাদেশে স্বাস্থ্যবিষয়ক নানা কর্মকাণ্ডের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। অতীতেও বিভিন্ন দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে ব্র্যাক। এমন একটি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে। এর থেকে বিস্তারিত এখন বলতে পারছি না। তবে সবার কাছে দোয়া চাই যেন দায়িত্ব ও সফলতার সঙ্গে নিজেকে মেলে ধরতে পারি।’

এর আগে চলচ্চিত্রে নিয়মিত কাজ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন সুমি। সে অনুযায়ী প্রস্তুতিও নিয়েছিলেন। তবে পড়াশোনার চাপের কারণে তখন সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে হয় তাকে। এখন গ্র্যাজুয়েশন শেষ করেই তিনি নতুন এ পেশায় যুক্ত হয়েছেন। তবে এতে অভিনয়ে কোনো চাপ পড়বে না বলে জানান তিনি।

সুমি বলেন, ‘পড়াশোনার চাপ থাকায় তখন ছবি করতে পারিনি। দুটি চলচ্চিত্র প্রায় চূড়ান্ত ছিল। কিন্তু কাজ শুরু করলে সেমিস্টার ব্রেক পড়ত। তাই মনে হয়েছে আগে পড়াশোনাটা শেষ করি। ছবির প্রস্তাব তো পরে আসবেই।’

তবে চাকরির পাশাপাশি অভিনয় থেকেও দূরে সরে যাচ্ছেন না এই অভিনেত্রী। সুযোগ ও সময় মিললে আবারও ক্যামেরার সামনে দাঁড়াবেন বলে জানান তিনি।

এ নিয়ে সুমি বলেন, ‘আমি সবসময় ধাপে ধাপে এগোতে চাই। একসঙ্গে কখনোই সবকিছু করতে চাই না। কারণ, যখন যে কাজটি করি—তখন সে কাজটিই ভালোভাবে সম্পন্ন করাই আমার প্রধান লক্ষ্য। সেই ধারাবাহিকতা সামনেও থাকবে। তাই ভালো গল্প হলে অবশ্যই অভিনয় করব আমি, সেটি চাকরির সঙ্গে সমঝোতা করে করা হবে।’

চাকরি ও অভিনয়—দুটির সমন্বয় করেই সামনে এগোতে চান শাহনাজ সুমি। তার বিশ্বাস, সঠিক নিয়ত থাকলে জীবনে সবকিছুই সম্ভব।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X