বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ০৪:১৪ পিএম
অনলাইন সংস্করণ

মুক্তি পাচ্ছে তিশা-ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ সিনেমায় অভিনয় করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। এই সিনেমার নির্মাতাও তিনি। আর এতে অভিনয় করেছেন তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টায় দেশীয় ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমাটি।

‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ সিনেমায় প্রথমবার অভিনয় করা নিয়ে মিশ্র মনোভাব ফারুকীর। তিনি বলেন, ‘অনেক দিন তো কাজ করছি। কখনো ভাবি নাই অভিনয় করব। সেটাও করা হয়ে গেল। ফলে এক ধরনের সংকোচ ভাব তো আছেই। একই সাথে উত্তেজনাও কাজ করছে। নিজেদের জীবন থেকে গল্প বের করার মধ্যে একটা দুর্বলতা আছে। কিন্তু হৃদয় খুঁড়ে বেদনা বের করে আনাই তো শিল্পীর কাজ।’

ফারুকী আরও বলেনে, ‘নিজের সময়টার সাক্ষী হওয়া ছাড়া আমাদের আর কিই বা করার আছে। আমরা এখানে সেটাই করার চেষ্টা করেছি। বাবা-মা হিসেবে আমরা বিশেষ কেউ না। সব বাবা-মায়ের গল্পই এক। সন্তানের জন্য সব বাবা মায়েরই স্পেশাল ত্যাগের গল্প আছে, আনন্দের গল্প আছে, বিব্রতকর গল্প আছে, এই ছবিটা যদি তাদের সেই সব অনুভূতির কথা মনে করিয়ে দেয় তাহলেই আমরা খুশি হব।’

অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা বলেন, ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ ইলহাম হওয়ার পর আমার প্রথম কাজ। রাইটার হিসেবে আমার প্রথম লেখা। ইলহামের প্রথম মিউজিক ভিডিও, একজন ডিরেক্টর ফারুকীর প্রথম অভিনয়- এই ফিল্মে অনেক কিছুই প্রথমবার ঘটেছে। আর যে কোনো প্রথম বিষয় মানুষের জীবনে অনেক স্পেশাল। তাই সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি আমার জন্য অনেক স্পেশাল।

তিশা আরও বলেন, ‘এই সিনেমা নিয়ে যদি আরও কিছু বলতে হয় তাহলে আমি ছোট্ট করে বলব, এই সিনেমাটা হচ্ছে সব সন্তানের প্রতি তার মা-বাবার অনুভূতির উপহার।’

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘মিনিস্ট্রি অব লাভ প্রজেক্টটা আমরা যখন ঘোষণা করি তখন দর্শকের জন্য এটা অনেক বড় প্রতিশ্রুতি ছিল। সেখান থেকেই প্রথম ছবির প্রতি দর্শকের প্রত্যাশা যেমন বেশি একই সাথে আমাদের আয়োজনও বেশ বড়। এখন সিনেমা মুক্তির পর দর্শক বিবেচনা করবে সব। তবে আমি করি, এই যে সব প্রথমের সম্মিলন হয়েছে এই সিনেমায় সেটা দর্শকের জন্য চমকপ্রদ হবে।’

ফারুকী ও তিশার সঙ্গে এই সিনেমায় আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, ডলি জহুর, শরাফ আহমেদ জীবনসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ ১৬ অঞ্চলে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা সংকেত

‘১,০০০ মিসাইল প্রস্তুত’, ইরানকে নতুন হুঁশিয়ারি ট্রাম্পের

গ্যাস লাইন মেরামতের সময় অগ্নিকাণ্ডে দগ্ধ ৩

যুক্তরাষ্ট্রের ওপর কোনো আস্থা নেই, চুক্তি ভাঙলে কঠোর জবাব: ঘালিবাফ

ক্রিপ্টোকারেন্সি দিয়ে কেনাকাটা জায়েজ কি না, জানালেন মুফতি তকি উসমানী

‘লোক ভাড়া করে’ যুবককে কুপিয়ে হত্যা

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে, ভবিষ্যদ্বাণী করল এআই

কৌতূহলবশত মসজিদ পরিদর্শনে গিয়ে ইসলাম গ্রহণ করলেন তরুণ ফুটবলার

ক্যাশলেস টোল ও সবুজায়নে জোর, পদ্মা-পায়রা সেতু প্রকল্প পরিদর্শনে সেতু সচিব

কয়েক লাখ অভিবাসী কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশ ট্রাম্প প্রশাসনের

১০

জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে থাইল্যান্ডের হাসপাতালের সমঝোতা স্মারক স্বাক্ষর

১১

কখন গোসল করা সবচেয়ে ভালো? যা বলছেন বিশেষজ্ঞ

১২

আমি অনেক দিন ধরেই ইরানের হিটলিস্টে আছি: ট্রাম্প

১৩

ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী, উদ্বোধন করলেন বৃক্ষরোপণ কর্মসূচির 

১৪

তিস্তার পানি কমলেও কচুরিপানায় ভরে গেছে ফসলি জমি

১৫

ওয়ালটনে চাকরির সুযোগ, পাবেন বিভিন্ন সুবিধা

১৬

কেইন বনাম হালান্ড, কাকে সেরা বললেন ইংলিশ অধিনায়ক?

১৭

বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত

১৮

বন্যা, ঝড় ও অতিবৃষ্টিতে ইসলামের নির্দেশনা

১৯

‘কখনো হাল না ছাড়া’ দল হিসেবে আর্জেন্টিনাকে মানুষ মনে রাখুক: স্কালোনি

২০
X