বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ০১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

সংসার ভাঙার বিষয়ে যা বললেন বর্ষা

চিত্রনায়িকা বর্ষা। ছবি : সংগৃহীত
চিত্রনায়িকা বর্ষা। ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার তারকা দম্পতি অনন্ত-বর্ষা। এক যুগ ধরে সংসার করছেন তারা। চিত্রনায়িকা বর্ষার মতে, যত যা-ই হোক, সংসার ভাঙার পক্ষে নন তিনি।

মাঝেমধ্যেই তারকাদের সংসার ভাঙা কিংবা দাম্পত্যকলহের বিষয়ে ঝড় ওঠে নেটপাড়ায়। বর্ষা মনে করেন, এসব বিষয় ঘরের বাইরে প্রকাশ না করাই ভালো। প্রকাশ করলে নতুন প্রজন্ম ভালো কিছুর শেখার পরিবর্তে ক্ষতিগ্রস্ত হবে।

সম্প্রতি এক টেলিভিশনের ঈদ আয়োজনের টকশোতে স্বামী অনন্ত জলিলকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন বর্ষা। অনুষ্ঠানের একপর্যায়ে সঞ্চালক অনন্ত জলিলের কাছে জানতে চান, বর্তমানে আর্টিস্টরা যে কাজে ফোকাসের চেয়ে অন্য বিষয়ে বেশি ফোকাস করছে—এটা কি তাদের ক্যারিয়ারের কিংবা আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো?

উত্তরে চিত্রনায়ক অনন্ত বলেন, ‘এটা যারা করে, তারাই ভালো বলতে পারবেন। যিনি করেন, তিনি তার ভেতরের চিন্তাভাবনা থেকেই করেন। আমি তাদের ভেতরে ঢুকে কীভাবে জানব কেন করেন।’

একই প্রশ্নের উত্তরে অনন্তের স্ত্রী বর্ষা বলেন, সংসার না টিকুক, সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে দিলে নেটিজেনরা সেগুলোই দেখতে থাকে। এখনকার বাচ্চারা যা দেখবে তাই শিখবে। তাই ওরা ভাববে সেলিব্রেটিরাই তো এসব করছে, আমার করলে আর কী হবে! তাই পারিবারিক বিষয়গুলো ঘরের মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত।

বর্ষা আরও বলেন, সবকিছু সামনে এনে পৃথিবীর মানুষকে কেন জানাতে হবে! এগুলোতে কিন্তু মানুষের সহানুভূতিও পায় না। সবাই তো বকাই দেয়। আমার কথা হচ্ছে, যেটাই হয়ে যাক না কেন, সংসার কেন ভাঙব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১০

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১১

টিভিতে আজ যত খেলা

১২

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৮

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৯

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

২০
X