বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বিস্কুটে ছোট ছোট ছিদ্র থাকে কেন? অবাক করা কারণ জেনে নিন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চায়ের আড্ডা হোক কিংবা সকালের নাশতা—বড়দের মতো শিশুদের কাছেও বিস্কুট সমান জনপ্রিয়। নানা স্বাদের এই খাবারটি মুখে দিলেই মচমচে লাগে। তবে কখনো কি খেয়াল করেছেন, বেশিভাগ বিস্কুটের গায়ে থাকে ছোট ছোট ছিদ্র? বিশেষ করে ক্রিম বিস্কুট কিংবা ডিবাবন্দ বিস্কুটে?

অনেকেই ভাবেন, এগুলো কেবল নকশা বা সাজসজ্জার জন্য করা হয়। কিন্তু আসল সত্যটা একেবারেই ভিন্ন। খাদ্যপ্রযুক্তিবিদদের ভাষায়, বিস্কুটের এই ছিদ্রগুলোকে বলা হয় ‘ডোকার হোলস’।

বেকিং প্রক্রিয়ায় বিস্কুট যখন চুলার ভেতরে উচ্চ তাপে ফুলতে শুরু করে, তখন ভেতরে গরম ভাপ তৈরি হয়। এই ভাপ বেরোনোর রাস্তা না পেলে বিস্কুট ভেঙে যেতে পারে বা ফেটে দাগ পড়ে যেতে পারে। সেই ঝুঁকি এড়াতেই বিস্কুটে ছিদ্র করা হয়।

প্রতিটি ছিদ্রের আকার আর অবস্থানও কিন্তু হেলাফেলা করে ঠিক করা হয় না। বিশেষ যন্ত্র ব্যবহার করে নির্দিষ্টভাবে ছিদ্র করা হয়, যাতে ভাপ বেরিয়ে যেতে পারে আর ভেতরের তাপমাত্রা সঠিক থাকে।

আরও মজার ব্যাপার হলো, কোনো বিস্কুটের আটা নরম আর কোনোটা শক্ত; তা-ও ঠিক করে দেয় ছিদ্রের ধরন। নরম আটার বিস্কুটে ছিদ্র হয় ছাঁচ ব্যবহার করে, আর শক্ত আটার বিস্কুটে ব্যবহার করা হয় বিশেষ রোলার, যাকে বলা হয় ‘ডোকারিং রোলার’।

অর্থাৎ, বিস্কুটের গায়ে থাকা সেই ছোট ছোট ছিদ্র শুধু শোভা বাড়ানোর জন্য নয়, বরং নিখুঁত বেকিংয়ের জন্য অপরিহার্য। তাই পরেরবার বিস্কুট হাতে নিয়ে ছিদ্রগুলো দেখলে বুঝবেন, এরা আসলে আপনার প্রিয় বিস্কুটটিকে ভেঙে যাওয়া থেকে বাঁচাচ্ছে।

সূত্র : জিও নিউজ উর্দু

কালবেলা/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X