বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৪, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

রাজউকের প্লট পেলেন আরিফিন শুভ

চিত্রনায়ক আরিফিন শুভ। ছবি : সংগৃহীত
চিত্রনায়ক আরিফিন শুভ। ছবি : সংগৃহীত

প্লট বরাদ্দ পেয়েছেন অভিনেতা আরিফিন শুভ। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সংরক্ষিত কোটায় প্লট বরাদ্দ প্রক্রিয়া শুরু হয়েছে। প্রকল্প থেকে অভিনেতা আরিফিন শুভকে বরাদ্দ দেওয়া হয়েছে ১০ কাঠার একটি প্লট। এ ছাড়াও প্লট পেয়েছেন প্রযোজক লিটন হায়দার। তাকে দেওয়া হয়েছে ৩ কাঠার প্লট। ২০২৩ সালের ২৭ নভেম্বর রাজউকের বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয়।

রাজউক সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৭ নভেম্বর ১৮তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সভায় আরিফিন শুভর নামে ১০ কাঠার একটি প্লট বরাদ্দ দেওয়া হয়। পরে পূর্বাচল নতুন শহর প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অভিনেতার বসুন্ধরা আবাসিক এলাকার বাড়ির ঠিকানায় চিঠি দিয়ে বরাদ্দের সিদ্ধান্ত জানিয়ে দেন।

অন্যদিকে, লিটন হায়দারের নামে ভূমি বরাদ্দ বিধিমালা অনুযায়ী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ৩ কাঠার প্লট বরাদ্দ দেয়।

আরও জানা যায়, গত বছরের ৩১ ডিসেম্বর পূর্বাচল নতুন শহর প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাদের দুজনকে প্লট বরাদ্দের বিষয়টি নিশ্চিত করে চিঠি দিয়েছেন।

সংবাদমাধ্যমকে প্রযোজক লিটন হায়দার বলেন, ‘আমি বঙ্গবন্ধুর চেতনা ধারণ করি। একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে প্লটের আবেদন করেছিলাম। সবকিছু বিবেচনার পরই এই সিদ্ধান্ত এসেছে।

শুভর বিষয়ে লিটন বলেন, এটি একটি সরকারি সিদ্ধান্ত। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রাজউকের মাধ্যমে এই সিদ্ধান্ত এসেছে। তবে আমার জানা মতে তিনি প্লট বরাদ্দ পেয়েছেন।

এ বিষয়ে আরিফিন শুভর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ভোটার হওয়ার সুযোগ দিচ্ছে ইসি, সময় ১৫ দিন

গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পেকে টপকে শীর্ষে মেসি

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

এবার জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় হামলা

কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

নিখোঁজের ৩ মাস পর লেবানিজ সেনার মরদেহের সন্ধান দিল ইসরায়েল

টর্চারসেলে আটকে ৩ শ্রমিককে নির্যাতন, ২ সন্ত্রাসী গ্রেপ্তার

৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস

রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় নারী নিহত

ইতিহাসের এই দিনে

১০

প্রেমের টানে শরীয়তপুরে পাকিস্তানি যুবক

১১

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১২

নতুন দফার হামলা সম্পন্নের ঘোষণা যুক্তরাষ্ট্রের

১৩

১০ হাজার পুলিশ নিয়োগ দেবে সরকার

১৪

ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

১৫

টঙ্গীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কিশোরীর

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

আমরা প্রতিপক্ষের উপর চাপ তৈরি করতে হিমশিম খাচ্ছিলাম: হ্যারি কেইন

১৮

এই দলকে ভাষায় বর্ণনা করা কঠিন: স্কালোনি

১৯

‘ভারতকে খুশি করার জন্য সংবিধান বানিয়েছিল শেখ মুজিব’

২০
X