কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০৩:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

জাপানে বাংলাদেশি সিনেমার প্রতিনিধিত্ব করবে রিকশা গার্ল

রিকশা গার্লের একটি দৃশ্য। ছবি : সংগৃহীত
রিকশা গার্লের একটি দৃশ্য। ছবি : সংগৃহীত

জাপানের ওসাকা ফিল্ম ফেস্টিভ্যালে এবার একমাত্র বাংলাদেশি সিনেমা হিসেবে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে রিকশা গার্ল। নির্মাতা অমিতাভ রেজা তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, ফেব্রুয়ারির শেষের দিকে জাপানের উদ্দেশে রওনা দেবেন সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্টরা। ফেস্টিভ্যালে অংশ নিতে চূড়ান্ত প্রস্তুতি চলছে।

আগামী ১ মার্চ ওসাকা শহরে উৎসবটির ১৯তম আসরের পর্দা উঠবে। চলবে ১০ মার্চ পর্যন্ত। এবারের উৎসবে দেশ-বিদেশের ১৯৭টি সিনেমা প্রদর্শিত হবে।

অমিতাভ রেজা বলেন, ‘রিকশা গার্ল আমার নির্মিত দ্বিতীয় সিনেমা। এ সিনেমাটি নিয়ে আমি বিশ্বের বিভিন্ন দেশের সিনেমা উৎসবে ঘুরেছি। প্রশংসার পাশাপাশি পেয়েছি অসংখ্য পুরস্কার। এরই মধ্যে জাপানের ওসাকা ফিল্ম ফেস্টিভ্যালের জন্য সিলেকশন হয়ে গেছে। আমরা ফেব্রুয়ারির শেষের দিকে জাপানের উদ্দেশে রওনা দেব।’

সিনেমাটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি পায়নি। এ বিষয়ে অমিতাভ রেজা বলেন, ‘পূর্ব পরিকল্পনা অনুযায়ী ফেব্রুয়ারির শেষ দিকে মুক্তি দিতে চাই। কারণ সামনে ঈদ। ঈদের আগেই দর্শককে আমি সিনেমাটি দেখাতে চাই।’

সিনেমাটিতে অভিনয় করেছেন নভেরা রহমান, মোমেনা চৌধুরী, চম্পা, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র প্রমুখ।ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের উপন্যাস অবলম্বনে রিকশা গার্লের চিত্রনাট্য লেখা হয়েছে।

এদিকে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের একটি ওয়েব সিরিজের কাজে হাত দিতে যাচ্ছেন এ নির্মাতা। সিরিজটির গল্প তৈরি হয়ে গেছে। সে সঙ্গে সরকারি অনুদানের একটি সিনেমার পেছনেও ছুটছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১০

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

১১

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১২

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

১৩

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

১৪

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

১৫

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

১৬

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

১৭

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

১৮

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

১৯

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

২০
X