বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ০৫:১০ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৪, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

এত মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছি না: ববি 

ইয়ামিন হক ববি। সৌজন্য ছবি
এত মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছি না: ববি 

রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে ভয়াবহ আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ চিকিৎসাধীন ব্যক্তিরাও শঙ্কামুক্ত নন। চিরচেনা জায়গাতে মৃত্যুর ঘটনা মেনে নিতে পারছেন না শোবিজ তারকারাও। ভস্মীভূত ভবনের ছবি পোস্ট করে চিত্রনায়িকা ইয়ামিন হক ববি লিখেছেন, আহারে জীবন।

শুক্রবার (১ মার্চ) সন্ধ্যায় কালবেলার পক্ষ থেকে বিজলিখ্যাত নায়িকার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, এমন মৃত্যু তো কারও কাম্য না। এই জায়গাটা আমার খুব প্রিয়। আমাদের পরিচিতজনরা অনেকেই এখানে সময় কাটান। কেউ শপিংয়ে যান, কেউ বা রেস্তোরাঁয় যান। এত কষ্ট পাচ্ছি বলে বোঝাতে পারব না।

ববি আরও বলেন, কত মানুষ, কত পরিবারের স্বপ্ন এক নিমেষেই নিভে গেল, কত মায়ের বুক খালি হলো, এই মৃত্যুর মিছিল খুব কষ্টের। অগ্নিকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে। আমাদের অগ্নি নির্বাপণ ব্যবস্থার উন্নতি করতে হবে। তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় ও টিভি স্ক্রিনে সংবাদ যত দেখছি, তত কষ্ট পাচ্ছি। এভাবেই কী তাদের চলে যাওয়ার কথা ছিল? এত মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছি না।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডে বহুতল একটি ভবনের দ্বিতীয় তলায় ‘কাচ্চি ভাই’ নামের একটি রেস্তোরাঁয় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ওই ভবনটি সাততলা। ওপরের তলাগুলোতেও রেস্তোরাঁ এবং তৃতীয় তলায় একটি পোশাকের দোকান ছিল। দ্বিতীয় তলায় আগুন লাগার পর তা ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ির সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

হাফটাইমের আগে গোলের দেখা পেল না কেউ

মানবতাবিরোধী অপরাধের মামলা / সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জামায়াতে যোগ দেননি সাদিক কায়েম

এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ শিশুর

জুলাইয়ের অন্যতম শহীদ ওয়াসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

বাবার চেয়ে ছেলের বয়স ‘বেশি’

মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম

যুবককে বাড়ি থেকে তুলে এনে মোবাইল ফেরত দিলেন ওসি

১০

রাষ্ট্রপতির বাণী / জুলাই গণঅভ্যুত্থান জনগণের ক্ষোভের বিস্ফোরণ 

১১

মাঝ আকাশেই থেমে গেল রেমিট্যান্স যোদ্ধা ফখরুলের জীবন 

১২

নিরাপত্তার স্বার্থে ইরানে একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা বাতিল

১৩

সর্বোচ্চ ঝুঁকিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ, দুশ্চিন্তায় মার্কিন প্রশাসন-এফবিআই

১৪

শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা, অভিযোগের তীর আপন চাচির দিকে

১৫

বাংলাদেশে উগ্রবাদের কোনো ঠাঁই হবে না: প্রধানমন্ত্রী

১৬

বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে শিক্ষার্থীদের

১৭

সাজেক যেতে মানা নেই, রাঙামাটির সব পর্যটনকেন্দ্র উন্মুক্ত

১৮

যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে আজ জিততে পারে আর্জেন্টিনা!

১৯

কচুরিপানায় ৯ ঘণ্টা লুকিয়েও শেষ রক্ষা হলো না, দুই ডাকাত আটক

২০
X