তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৮ এএম
প্রিন্ট সংস্করণ

ববির ‘তছনছ’ শুরু

ইয়ামিন হক ববি । ছবি : সংগৃহীত
ইয়ামিন হক ববি । ছবি : সংগৃহীত

চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। অস্ট্রেলিয়া থেকে ফিরেই নতুন সিনেমার শুটিং শুরু করেছেন তিনি। বিএফডিসিতে ‘তছনছ’র শুটিং হয়েছে। বিগ বাজেটের এ সিনেমা শুটিং চলছে এখন টাঙ্গাইলে। এটি নির্মাণ করছেন বদিউল আলম খোকন।

‘তছনছ’ সিনেমায় ববিকে প্রথমবারের মতো দ্বৈত চরিত্রে দেখা যাবে। একটি চরিত্রে সহজ-সরল তরুণী, অন্যটিতে প্রতিবাদী রূপে হাজির হবেন এ নায়িকা। নতুন এ অভিজ্ঞতা নিয়ে ববি কালবেলাকে বলেন, ‘এর আগে বিভিন্ন ধরনের চরিত্রে বড় পর্দায় হাজির হয়েছি আমি। এবার ভিন্ন একটি গল্পে দর্শক আমাকে দেখবেন। প্রতিনিয়ত দারুণ অভিজ্ঞতা হচ্ছে। কারণ দুটি চরিত্রই একদম আলাদা। আর গল্পটিও খুব ভালো। সে অনুযায়ী প্রস্তুতিও নিয়েছি। আশা করি, দর্শক ভালো কিছু পাবেন।’

ববিকে সর্বশেষ দেখা গেছে রাশিদ পলাশ পরিচালিত ‘ময়ূরাক্ষী’ সিনেমায়, যা গত বছরের ঈদে মুক্তি পেয়েছিল। বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত আরও কয়েকটি ছবি। অস্ট্রেলিয়া যাওয়ার আগে শেষ করেছেন কে এ নিলয়ের ‘বউ’ ও অনিক বিশ্বাসের ‘শিরোনাম’ সিনেমার কাজ। ‘তছনছ’ ছবিতে ববির বিপরীতে অভিনয় করছেন মুন্না খান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানির বিদায়: ধরাছোঁয়ার বাইরেই রইল ব্রাজিলের পাঁচ বিশ্বকাপের রেকর্ড

নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে এমবাপ্পে

নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে বড় চমক প্যারাগুয়ের

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

১০

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১১

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

১২

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

১৩

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১৪

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

১৫

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

১৬

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

১৭

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

১৮

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

১৯

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

২০
X