বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১০ জুন ২০২৩, ০২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

সিনেমা মুক্তির ৮ সপ্তাহ, দেওয়া হয়নি পারিশ্রমিক

চিত্রনায়িকা শাহনুর। ছবি : সংগৃহীত
চিত্রনায়িকা শাহনুর। ছবি : সংগৃহীত

ঈদে মুক্তি পাওয়া প্রেমপ্রীতির বন্ধন সিনেমার অভিনেত্রী চিত্রনায়িকা শাহনুরের অভিযোগ, এখনো তার পারিশ্রমিক দেওয়া হয়নি। গতকাল রাজধানীর মধুমিতা সিনেমা হলে মুক্তির ৮ সপ্তাহ উপলক্ষে চলচ্চিত্রের নবীন-প্রবীণ অভিনেতা-অভিনেত্রীরা দর্শকদের সঙ্গে বসে সিনেমাটির উপভোগ অনুষ্ঠানের আয়োজনে এসব কথা বলেন শাহনুর।

মুক্তির পর থেকে এখন পর্যন্ত সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রের অভিনেত্রী অপু বিশ্বাসকে প্রচারণা থেকে শুরু করে কোথাও দেখা যায়নি। মধুমিতায় তারকাদের মিলন মেলাও ব্যক্তিগত কারণে উপস্থিত হতে পারেননি এই অভিনেত্রী।

শাহনুর বলেন, ‘প্রেমপ্রীতির বন্ধন’ সিনেমার পরিচালক এখনো আমার পারিশ্রমিক দেয়নি তবে আশ্বাস দিয়েছেন টাকা পরিশোধের। তবে আমার কথা হচ্ছে—আমি শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক, আমার টাকা যদি এভাবে মেরে দেওয়া হয়, না দেওয়া হয়, তাহলে অন্য সাধারণ আর্টিস্টদের বেলায় কী হবে? এজন্যই আমার প্রতিবাদটা। ডিরেক্টর আমার ব্যাপারে মিথ্যা কথা বলেছিলেন যে— আমি ব্ল্যাকমেইল করেছি। আসলে এটা সম্পূর্ণ মিথ্য কথা, যে কারণে আমি প্রতিবাদী হয়ে উঠেছি।’

তিনি আরও বলেন, ‘এখনো আমি প্রতিবাদ করছি, যেহেতু এখনো আমার পেমেন্টা ক্লিয়ার করা হয়নি। তবে প্রতিটি ডিরেক্টর প্রডিউসারের কাছে অনুরোধ থাকবে, ছবি শেষ করার আগে অবশ্যই যে সব শিল্পীরা কাজ করবেন তাদের পেমেন্টা যেন দিয়ে দেওয়া হয়। কারণ আমাদের আর্টিস্টদের একমাত্র উপার্জনের অবলম্বন হলো সিনেমা, সেখানে আমাদের অভিনয় শিল্পীদের ঠকানো উচিত না।’

এক প্রশ্নের জবাবে এই অভিনেত্রী বলেন, কখনো আমি তার কাছে বেশি দাবি করিনি। পরিচালক প্রথমে বলে ছিলেন তাকে সহযোগিতা করতে। যেহেতু পরিচালক সোলায়মান আলী লেবু প্রথম সিনেমা করতে আসছেন, তাই আমি তাকে সহযোগিতা করার জন্য অনেক কম পারিশ্রমিকে কাজ করেছি। শাহনুর বলেন, পরিচালক যেন তাকে টাকার ভাউচারটা দেখান অথবা সাংবাদিকদের দেখালেও হবে, তাহলে বুঝতে পারবেন তিনি কত টাকা পেমেন্ট করছেন। সবাই মিলে সিনেমা দেখতে এসে ভালো লাগার কথাও জানান এই নায়িকা।

পরিচালক সোলায়মান আলী লেবুর কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, ‘এখনো সম্পূর্ণ টাকা পরিশোধ করা হয়নি তবে বিষয়টি নিয়ে নায়িকা শাহনুরের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে। যেহেতেু পারিশ্রমিকের ৬০ ভাগ টাকা পরিশোধ করেছেন, বাকিটাও করে দিতে পারবেন। তবে শিগগিরই তার সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের আশ্বাস দেন এই পরিচালক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X