বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বিজয় থালাপতি এখন বিপাকে

দক্ষিণী সুপারস্টার বিজয় থালাপতি। ছবি : সংগৃহীত
দক্ষিণী সুপারস্টার বিজয় থালাপতি। ছবি : সংগৃহীত

দক্ষিণী সুপারস্টার বিজয় থালাপতি। রুপালি পর্দা থেকে বিদায় নিয়ে নামেন রাজনীতির ময়দানে। ‘জন নয়গণ’ ছবিটি ছিল তার ভক্তদের কাছে এক আবেগের নাম। কিন্তু সেই আবেগে কার্যত পানি ঢেলে দিলেন মাদ্রাজ হাইকোর্ট। সেন্সর বোর্ডের আপত্তির মুখে ছবিটির মুক্তি নিয়ে তৈরি হয়েছে চরম আইনি জটিলতা।

আদালতের লড়াই ও নাটকীয় মোড়ের শুরুটা হয়েছিল সেন্সর বোর্ডের (সিবিএফসি) ছাড়পত্র না দেওয়াকে কেন্দ্র করে। গত ৯ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও সেন্সর জটিলতায় তা থমকে যায়। নির্মাতা পক্ষ মাদ্রাজ হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের দ্বারস্থ হলে আদালত দ্রুত সিনেমাটিকে ‘ইউএ-১৬’ সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দেন। তবে শেষ পর্যন্ত সেটা আর হয়নি- যাকে মধুরেণ সমাপয়েৎ’।

আজ মঙ্গলবার মাদ্রাজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের সেই আদেশ বাতিল করে দিয়েছেন। আদালত জানিয়েছেন, সেন্সর বোর্ডকে তাদের বক্তব্য পেশ করার পর্যাপ্ত সময় না দিয়েই সার্টিফিকেট ইস্যুর নির্দেশ দেওয়া সঠিক ছিল না। ফলে সিবিএফসির সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত থালাপতির এ ছবি আপাতত প্রেক্ষাগৃহের মুখ দেখছে না।

বিজয় থালাপতি যেহেতু এই সিনেমার পর স্থায়ীভাবে রাজনীতিতে নামছেন, তাই ছবিটির মুক্তি পিছিয়ে যাওয়ার পেছনে অনেকেই ‘রাজনৈতিক অভিসন্ধি’ খুঁজছেন। ভক্তদের আশঙ্কা, সিনেমার কোনো রাজনৈতিক বার্তা হয়তো কারো অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। মুক্তির আগেই যেখানে এক কোটি টাকার অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে, সেখানে এমন আইনি ধাক্কা প্রযোজকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

বিজয় থালাপতি তামিল চলচ্চিত্র ‘ভেত্রি’ ১৯৮৪-তে শিশু শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। তার পিতার পরিচালিত কয়েকটি সিনেমায় অভিনয় করার পর- তিনি ১৮ বছর বয়সে নালাইয়া থেরপু ’৯২ চলচ্চিত্রে তার প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন। পরে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ১৯৯৮ সালে ‘কাধালুক্কু মারিয়াধাই’-এ বিজয় থালাপতিকে তার চরিত্রের জন্য তামিলনাড়ু সরকার ‘কালাইমামানি’ উপাধিতে ভূষিত করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১০

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১১

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১২

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৩

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৪

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৫

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৬

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৭

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৮

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৯

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

২০
X