বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৪, ০৬:২৬ পিএম
আপডেট : ১৬ জুন ২০২৪, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

যেসব হলে দেখা যাবে ‘ডার্ক ওয়ার্ল্ড’

ডার্ক ওয়ার্ল্ড সিনেমায় মুন্না খান। ছবি : সংগৃহীত
ডার্ক ওয়ার্ল্ড সিনেমায় মুন্না খান। ছবি : সংগৃহীত

ঈদে মুক্তির তালিকায় রয়েছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ক্রাইম থ্রিলার ঘরানার সিনেমা ‘ডার্ক ওয়ার্ল্ড’। ইতোমধ্যেই সিনেমাটির হল তালিকা প্রকাশ করা হয়েছে। ঈদের দিন থেকে এটি চলবে ৯টি সিঙ্গেল স্ক্রিন ও স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায়, ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক) ও লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ)।

বিষয়টি সিনেমার প্রযোজক ও নায়কের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এরই মধ্যে সিনেমার ট্রেলার দর্শকদের মুগ্ধ করেছে।

এই সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রিতে নাম লিখিয়েছেন নবাগত নায়ক মুন্না খান। এ ছাড়া কলকাতার নায়িকা কৌশানী মুখার্জিকেও দেখা যাবে প্রধান চরিত্রে। ট্রেলার মুক্তির পর থেকেই নায়ক বেশ আশাবাদী ‘ডার্ক ওয়ার্ল্ড’ নিয়ে।

তিনি জানান, ‘সিনেমাটি আমি উৎসব কেন্দ্র করেই নির্মাণের পরিকল্পনা করি। দর্শক যেন পুরোপুরি এন্টারটেইন হয় সেই চেষ্টা করা হয়েছে। তাই বাজেটে কোনো কার্পণ্য করা হয়নি। এখন মুক্তির সময় চলে এসেছে। এর আগে আমি দর্শকদের উদ্দেশে বলতে চাই। ভালো সিনেমার পাশে থাকুন। আপনারা সিনেমাটি দেখতে আসুন। আশা করি হতাশ হবেন না।’

সিনেপ্লেক্স ছাড়াও ‘ডার্ক ওয়ার্ল্ড’ যেসব সিনেমা হলে দেখা যাবে, সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), পূরবী সিনেমা (ময়মনসিংহ), বনানী সিনেমা (নারায়ণগঞ্জ), নাজমা সিনেমা, (জয়পুরহাট), বিলাস সিনেমা (সাভার), কাজলী সিনেমা (চাঁদপুর), ঝংকার সিনেমা (বগুড়া), তুলি সিনেমা (যশোর) ও রিতা সিনেমা লক্ষ্মীপুর।

মুন্না খান ও কৌশানী মুখার্জি ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন দীপা খন্দকার, মিশা সওদাগর, শিবা শানু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১০

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১১

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

১২

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

১৩

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

১৪

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

১৬

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

১৭

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১৮

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১৯

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

২০
X